চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে ভাঙার মিশনে শাওন-ফারিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

একটা বিয়েতে অংশ নিতে গিয়ে কাকতালীয়ভাবে পরিচয় হয় চৈতি ও মাহফুজের। দাওয়াত না পেয়েও চৈতি বিয়েতে হাজির কারণ সে তার এক্স বয়ফ্রেন্ডের বিয়েতে এসেছে। অন্যদিকে মাহফুজ তার কাজিনের বিয়েতে এসে দেখে কনে তারই প্রাক্তন প্রেমিকা। ঘটনা মোড় নেয় অন্যদিকে। চৈতি আর মাহফুজ সেই বিয়ে ভাঙার মিশনে নামে। এমনই অন্যরকম গল্পে নির্মিত হয়েছে নাটক ‘বিএফ ভার্সেস জিএফ’।

নাটকে মাহফুজ চরিত্রে সৈয়দ জামান শাওন এবং চৈতি চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন।

এছাড়াও নাটকে বর ও কনের চরিত্রে অভিনয় করেছেন ফয়সাল ও আফ্রি। রণক ইকরামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন স্ম্যাক আজাদ।

নাটকটির চিত্রগ্রহণে ছিলেন জয় আব্রাহাম, নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান খান, সম্পাদনা ও রঙবিন্যাসে রনি শিকদার জিতু এবং আবহ সংগীত করেছেন দীন ইসলাম শারুখ। ভিজুয়াল সিন এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় নাটকটির পরিবেশনায় রয়েছে এনআর মিডিয়া।

এই নাটক প্রসঙ্গে শাওন বলেন, ‘দারুণ অ্যারেঞ্জমেন্ট ছিল। কাজটি করতে গিয়ে চমকে গেছিলাম। সচরাচর নাটকের সেটে এমন আয়োজন থাকে না। আর গল্পটিও অন্য রকম। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

অন্যদিকে ফারিন বলেন, ‘গল্পটি পড়েই আমার মনে হয়েছিল কাজটি অন্যরকম হবে। আসলেই কাজটি করতে গিয়ে অনেক মজা করেছি। রীতিমতো নেচে গেয়ে কাজ করেছি। বাকীটা দর্শকদের হাতে। নাটকটি ১৬ অক্টোবর বুধবার রাত ১০ টায় একটি টিভিতে প্রচারিত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাতকবিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা: বিচারের দাবিতে পর্তুগালে প্রবাসীদের বিক্ষোভ

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আইনগত সহায়তা কার্যক্রম জোরদারে সরকারি-বেসরকারি সমন্বয়ের আহ্বান

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাইল অনিয়ম প্রকাশের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

মে ২৩, ২০২৬

নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT