অভিনয়শিল্পী নাইম ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ বিয়ে করেছেন। পারিবারিকভাবে গতকাল বৃহস্পতিবার তাদের বিয়ে হয়েছে। শুক্রবার রাজধানীর একটি ক্লাবে নাদিয়া ও নাইমের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সবার কাছে দোয়া চেয়েছেন নাদিয়া ও নাইম।
অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা ছাড়াও ছোটপর্দার বিভিন্ন কলাকূশলীরা উপস্থিত ছিলেন।
অভিনয়শিল্পী নাইমের এটি প্রথম বিয়ে হলেও নাদিয়ার এটি দ্বিতীয় বিয়ে। মডেল-অভিনয় শিল্পী মনির খান শিমুলের সঙ্গে ২০০৮ সালে বিয়ে হয়েছিলো নাদিয়ার। ২০১৫ সালের এপ্রিলে তাঁদের বিবাহ বিচ্ছেদ হওয়ার খবর প্রকাশিত হয়।







