চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের অনুষ্ঠানে আর যাওয়া হলো না তাদের

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৮:৩০ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৭
জনপদ, টাঙ্গাইল
A A
Bangladesh road scene with auto rickshaw and people gathering. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের কালিহাতী উপজেলার যদুরপাড়া নামক স্থানে শুক্রবার বিকেল ৪টার দিকে বাস-সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই ২ নারী  নিহত হয়েছেন। আর এ ঘটনায় গুরুতর  আহত হয়েছেন আরো ৩ সিএনজি যাত্রী।

নিহতরা হলেন: টাঙ্গাইল সদর উপজেলার বড় বিন্যাফৈর গ্রামের সোহেল রানার স্ত্রী রনি বেগম (২৬) এবং মৃত তোরাপ আলীর স্ত্রী তারাবানু (৬০)। আহত হয়েছেন সোহেল রানা, অন্তর ও আবুল কাশেম।

প্রত্যক্ষদর্শীরা জানান: নিহতরা সিএনজি চালিত অটোরিক্সাযোগে ঘাটাইল উপজেলার লোকেড়পাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

Banglabid

এতে ঘটনাস্থলেই অটোরিক্সার ২ যাত্রী নারী মারা যান। গুরুতর আহত অবস্থায় সিএনজির চালকসহ ৩ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের এসে যান চলাচল স্বাভাবিক করে। কিন্তু ঘাতক বাসের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্ঘটনাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘দিদির জন্য গাড়ি দেন’, তুলির কথায় সাড়া দিলেন ইউএনও

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT