চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিস্ফোরণের পর রাসায়নিক দূষণের আশঙ্কায় চীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

চীনা কর্তৃপক্ষ তিয়ানজিন বিস্ফোরণস্থলের তিন কিলোমিটার এলাকার মধ্যকার সব বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ঘটনাস্থলে অত্যন্ত বিষাক্ত সোডিয়াম সায়ানাইডের উপস্থিতি শনাক্তের পর রাসায়নিক দূষণের আশঙ্কায় এ নির্দেশ দেয়া হয়।

দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১শ ৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২১ দমকল কর্মীও রয়েছেন। শনিবার রাতেও একটি স্থানে আগুন জ্বলছিলো। তা ছাড়া নতুন করে বেশ কয়েকটি গাড়িও বিস্ফোরিত হয়। অগ্নিনির্বাপণ কর্মীরা নতুন করে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

বুধবার চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী তিয়ানজিনে ভয়াবহ এ বিস্ফোরণে আহত হন সাত শতাধিক মানুষ। বিস্ফোরক রাখার গুদামে ভয়াবহ ওই ঘটনা ঘটে।

বেইজিং নিউজ জানিয়েছে, নতুন করে বেশ কয়েক দফা বিস্ফোরণে আগুনের শিখা আরও তীব্র হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে সশস্ত্র পুলিশ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।

রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা বিবেচনা করে আশপাশের এলাকাবাসীকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। এ ছাড়া দুর্ঘটনার পর রাসায়নিক পদার্থের ওপর কড়াকড়ি আরোপ করে দেশটি।

সিনহুয়া আরো জানায়, চীনের সামরিক বাহিনীর ২১৭ সদস্যের পরমাণু ও বায়োকেমিক্যাল বিশেষজ্ঞের একটি দল রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়া রোধ করতে ও বিপর্যয়ের ক্ষতি খতিয়ে দেখতে এরই মধ্যে ঘটনাস্থলে প্রবেশ করেছে। আর পিপলস ডেইলি পত্রিকা জানায়, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিষাক্ত সোডিয়াম সায়ানাইড উদ্ধার করতে সেনাদের সেখানে পাঠানো হয়েছে। সায়ানাইডের উপস্থিতি শনাক্তকারী সিলিন্ডারগুলো সেখানেই পাওয়া গেছে।

ট্যাগ: চীনতিয়ানজিনবিস্ফোরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরাকে আবারও বোমা হামলায় নিহত ২০

পরবর্তী

জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য সংকটের আশঙ্কা বেড়েছে তিনগুণ

পরবর্তী

জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য সংকটের আশঙ্কা বেড়েছে তিনগুণ

ফাইনালের পথে বাংলাদেশের সামনে আফগান বাধা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT