চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির ডাকের অপেক্ষায় রফিক-শান্ত

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৯:১৩ পূর্বাহ্ণ ০৬, মে ২০১৬
স্পোর্টস
A A

ক্রিকেট বোর্ড চাইলে নিজেদের বোলিং অভিজ্ঞতা বাংলাদেশ দলের কাজে লাগাতে প্রস্তুত জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ রফিক ও পেসার হাসিবুল হোসেন শান্ত। অবৈধ বোলিং অ্যাকশন প্রতিরোধে তরুণ বোলারদের নিয়ে দেশের হয়ে কাজ করার ইচ্ছের কথাও জানিয়েছেন সাবেক দুই তারকা ক্রিকেটার।

টেস্ট এবং ওয়ানডে এই দুই ফরম্যাটেই বল হাতে একশ উইকেট পাওয়া বাংলাদেশের প্রথম বোলার মোহম্মদ রফিক। বাংলাদেশ দলে যতদিন ছিলেন সমান তালে খেলে গেছেন টেস্ট ও ওয়ানডে ম্যাচ।

প্রধান বোলিং অস্ত্র হিসেবে বাংলাদেশ দলকে তিনি সার্ভিস দিয়েছেন টানা ১৪ বছর। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এখনও মোহাম্মদ রফিক দেশের ক্রিকেটকে দিতেই চান।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ রফিক বলেন,  রিটায়ার্ড করলেও আমি দেশের জন্য কাজ করতেই বসে আছি। দেশের হয়ে এতো বছর ক্রিকেট খেলেছি এখন শেষ সময়টা ক্রিকেট নিয়েই থাকতে চাই। বোর্ড যদি মনে করে রফিককে স্পিনে দরকার, আমি সবসময় বোর্ডের ডাকের অপেক্ষাতেই আছি।

স্পিনার রফিকের মতো নিজের আন্তর্জাতিক বোলিং অভিজ্ঞতা অনুজদের জন্য কাজে লাগাতে আগ্রহী আরেকজন। একসময়ের প্রধান স্ট্রাইক বোলার হাসিবুল হোসেন শান্তও আছেন ক্রিকেট বোর্ডের ডাকের অপেক্ষায়।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত বলেন, আমাদের যে খেলার অভিজ্ঞতা তাতে আমরা অনেক কিছুই জানি যা আমরা দিতে চাই। বোর্ড যদি বছরে এক-দুই-তিন মাসের জন্য একটা দুইটা ক্যাম্প রাখে, তাহলে বোর্ড যদি চান অবশ্যই কাজ করার ইচ্ছা আছে।

বাংলাদেশের জার্সিতে ১৫৯ আন্তর্জাতিক খেলেছেন মোহাম্মদ রফিক, শান্ত খেলেছেন ৩৭ ম্যাচ। ক্রিকেট ছেড়ে দিলেও দেশের ক্রিকেটের নিয়মিত খোঁজ-খবর রাখেন এ দুই সাবেক টাইগার। চোখ রাখেন নিজ ডিপার্টমেন্টেও।

মোহাম্মদ রফিক বলেন, আমি সরে গেলে আব্দুর রাজ্জাক খেলেছে। সাকিব আল হাসান আছে। এরাও কিন্তু এক সময় সরে যাবে। এদের পরে যারা আসবে, তাদের নিয়ে যদি কাজ করা হয় বা তাদের সুযোগ দেয়া হয়, তাহলে ক্রিকেটের জন্যই আরো ভালো হবে।

হাসিবুল হোসেন শান্ত বলেন, বাংলাদেশকে বিশ্বের সেরা বোলিং অ্যাটাক আমি এখন বলতে পারি। কারণ তাসকিন, রুবেল, আল আমিনরা কিন্তু ১৪০-১৪৫ কিলোমিটার গতিতে বল করছে। ইনজুরির জন্য মাশরাফির বোলিংটা হয়তো অতটা জোড় হচ্ছে না।

মাঠের ক্রিকেটে এক সময় এই রফিক-শান্তদের প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা ছিলেন, সেই সাকলাইন মুশতাক, হিথ স্ট্রিকরা বোলিং কোচ হয়ে সার্ভিস দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলকে।

ট্যাগ: বিসিবিমোহাম্মদ রফিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রুখে দাঁড়াবে বাংলাদেশ

পরবর্তী

ইউপি নির্বাচনে ছোট পর্দার সাচ্চু, মম ও রওনক!

পরবর্তী

ইউপি নির্বাচনে ছোট পর্দার সাচ্চু, মম ও রওনক!

ফেডারেল রিজার্ভ-সুইফট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন গভর্নর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT