চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:১০ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২২
সম্পাদকীয়
A A

করোনা ভাইরাসের নতুন দাপটের মধ্যে ‘অমর একুশে বইমেলা-২০২২’ হবে কি হবে না- তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত মেয়াদ কমিয়ে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। রীতি অনুযায়ী মেলার সময় থাকে ১ মাস। তার পরিবর্তে এবার ১৪ দিন করা হয়েছে। যদিও কর্তৃপক্ষ জানিয়ে রেখেছে, আপাতত ১৫-২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলার সময় নির্ধারণ করা হলেও করোনা পরিস্থিতির উন্নতি হলে সময় আরও বাড়ানো হবে।

নতুন এই সময়সূচিতে বইমেলার সব প্রস্তুতি ঠিকঠাকই চলছিল। কিন্তু শুরুর মাত্র দুইদিন আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বইমেলায় জঙ্গি হামলা হতে পারে- এমন সম্ভাবনার কথা বলছে। রোববার মেলার সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখার পর ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, একুশে বইমেলায় জঙ্গি হামলার আশঙ্কাকে একেবারেই উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা-সহ তাদের সব রকম নিরাপত্তা প্রস্তুতিও রয়েছে। এমন কি, যে কোনো জঙ্গি তৎপরতা মোকাবেলায় পুলিশের বিশেষ বাহিনী সোয়াট-কেও প্রস্তুত রাখা হবে।

হামলার এমন আশঙ্কার কারণ হিসেবে ডিএমপি কমিশনার অভিজিৎ রায় হত্যার রায়ের কথা উল্লেখ করেছেন। তার মতে এই রায়ের পর জঙ্গিরা ক্ষিপ্ত হয়ে আছে। এছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি সেনাবাহিনীর বহিষ্কৃত মেজর জিয়াউল হক জিয়া বাইরে থাকায় হামলার আশঙ্কা আরও বেড়েছে।

Banglabid

আমরা জানি, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি স্ত্রীকে নিয়ে বইমেলা থেকে ফেরার পথে জঙ্গিদের চাপাতির হামলায় ঘটনাস্থলেই নিহত হন বিজ্ঞান বিষয়ক লেখক অভিজিৎ রায়। সেই হামলায় আহত হয়ে আঙুল হারান তার স্ত্রীও। ওই ঘটনার মামলায় রায় হয় গত বছর ১৬ ফেব্রুয়ারি। রায়ে মেজর জিয়াসহ পাঁচ জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

অভিজিৎ রায়ের উপর হামলাই বইমেলা এলাকায় হামলার ঘটনা শেষ বা প্রথম নয়। এর আগে ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি এই বইমেলা থেকে বেরিয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছিলেন প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ। পরে পুলিশের তদন্তে উঠে আসে সেই হামলা চালিয়েছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা।

এটা ঠিক, গত কয়েক বছর ধরে সরকারের জঙ্গিবিরোধী অভিযানসহ নানান তৎপরতায় অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে জঙ্গি সংগঠনগুলোর কর্মকাণ্ড। তবে নানা কৌশলে প্রকাশ্যে-অপ্রকাশ্যে নিজেদের উপস্থিতি জানান দেয় জঙ্গিরা। বিভিন্ন সময়ে হুমকিও দিয়েছে তারা। এমনকি কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হামলার ঘটনাও ঘটিয়েছে জঙ্গিরা। তাই ডিএমপি কমিশনারের আশঙ্কাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

Reneta

আমরা মনে করি, বইমেলা চলাকালীন যে কোনো সন্দেহজনক তথ্য বা তৎপরতাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। বাড়াতে হবে গোয়েন্দাগিরি। আমরা চাই না বাঙালির প্রাণের উৎসবে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটুক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমর একুশে বইমেলাজঙ্গিজঙ্গি হামলাজঙ্গিবাদডিএমপিপুলিশ কমিশনারবইমেলাবইমেলা ২০২২বইমেলা নিরাপত্তাবাংলা একাডেমি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সতীর্থকে ‘থু থু’ মেরে আলোচনায় রোনালদো

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্ত কমে ‍মৃত্যু বেড়েছে

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্ত কমে ‍মৃত্যু বেড়েছে

বিশ্বকাপ নারী দলের সবাই করোনা নেগেটিভ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT