চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিষাক্ত, চরমপন্থী আদর্শের প্রতি ক্যামেরনের হুমকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১০ পূর্বাহ্ণ ১৪, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার প্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ব্যাপক এই হত্যাযজ্ঞ চালানো ‘নৃশংস এবং অনুভূতিহীন’ হত্যাকারীরা আমাদের দুই দেশের শান্তি, সহিষ্ণুতা, স্বাধীনতার পক্ষে যে অবস্থান তার সবকিছুই ধ্বংস করতে চায়। কিন্তু আমরা তা করতে দেবো না।

লন্ডনে জরুরি (কোবরা) মন্ত্রীসভা বৈঠক শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এবং কার্যালয় ডাউনিং স্ট্রিটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হত্যাকারীদের প্রতি তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা এই বিষাক্ত, চরমপন্থি আদর্শ সমূলে উৎপাটনের জন্য আমাদের প্রচেষ্টাকে আরও তীব্রতর করবো।

ফ্রেঞ্চ এবং বিশ্বজুড়ে মিত্ররা একসাথে আমাদের বিশ্বাসের পক্ষে লড়বেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

মন্ত্রীসভা বৈঠকে ব্রিটেনের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখানে হুমকির মাত্রা তীব্র, যার মানে একটি সন্ত্রাসী হামলার ‘ব্যাপক আশঙ্কা’ রয়েছে এবং তা অব্যাহত থাকবে। “আমাদের পুলিশ এবং গোয়েন্দা সংস্থা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবকিছুই করছে।”

এছাড়াও প্যারিসে এই নৃশংস হত্যাযজ্ঞে হতাহতদের মধ্যে কিছুসংখ্যক ব্রিটিশ নাগরিকও থাকতে পারেন বলে প্রস্তুত থাকতে বলেছেন তিনি।

দেশটির পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে প্যারিসে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের ঘরের ভেতরেই থাকার জন্য সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও প্রকাশ্য স্থানে সাবধানতা অবলম্বন এবং স্থানীয় প্রশাসনের উপদেশ অনুসরণ করার উপদেশ দেয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারিসে হামলাফ্রান্সে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT