চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব চালান গ্যাংস্টাররা: কান শুরুর দিনে বিস্ফোরক লি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০২১
বিনোদন
A A

মঙ্গলবার শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব। শুরুর দিনেই কান চলচ্চিত্র উৎসবের মূল জুরি বোর্ডের প্রধান মার্কিন চলচ্চিত্র পরিচালক স্পাইক লি বিস্ফোরক মন্তব্য করে চমকে দিয়েছেন সবাইকে। বলেছেন বিশ্ব চালান ট্রাম্প-পুটিন-বলসোনারোর মতো গ্যাংস্টাররাই।

কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো মূল জুরি বোর্ডের প্রধান নির্বাচিত হয়েছেন কোনো কৃষ্ণাঙ্গ পরিচালক। আর তাই উৎসব উদ্বোধনের আগে জুরি বোর্ডের সংবাদ সম্মেলনে বিশেষ নজর ছিল সাংবাদিকদের। সেখানেই এই বিস্ফোরক মন্তব্য করেছেন লি।

লি আরও বলেছেন, ‘কৃষ্ণাঙ্গদের এখনও পশুর মতো হত্যা করা হয় আমেরিকায়। সংবাদ সম্মেলনে জর্জিয়ার এক সাংবাদিক লিকে জিজ্ঞেস করেছেন, সিনেমার বাইরে বাস্তব জীবনেও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অ্যাকটিভিস্ট হিসেবে লি কাজ করবেন কিনা। উত্তরে লি বলেছেন, ‘বিশ্ব চালান গ্যাংস্টাররা অ্যাজেন্ট অরেঞ্জ (ডোনাল্ড ট্রাম্প), ব্রাজিলের মানুষটি (জাইর বলসোনারো) এবং ভ্লাদিমির পুটিনের মাঝে কোনো আদর্শ নেই, সংকোচ বোধ নেই। আমরা এমন পৃথিবীতে থাকি। এই গ্যাংস্টারের বিরুদ্ধে মুখ খুলতে হবে আমাদের।’

Banglabid

লি-এর ১৯৮৯ চলচ্চিত্র ‘ডু দ্য রাইট থিং’ ছবিতে পুলিশ অফিসারদের হাতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির নিহত হওয়ার ঘটনা দেখানো হয়েছিল। ছবিটি কানের প্রতিযোগিতা বিভাগে দেখানো হয়েছিল অনেকেই মনে করেছিলেন পাম দর পেয়ে যাবে ছবিটি। তবে শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছিল। ছবির কাহিনীর মতো ঘটনা এখনও হরহামেশায় ঘটছে বলে উল্লেখ করেন লি। এই প্রসঙ্গে কথা বলার সময় নিউ ইয়র্কের বর্ণবৈষম্য নিয়ে কথা বলেছেন তিনি। সাম্প্রতিক সময়ে বর্ণবাদের শিকারদের উদ্দেশে বলেছেন, ‘হয়তো আশা করতে পারেন, ৩০ বছর পরে কৃষ্ণাঙ্গদের এমন পশুর মতো হত্যা করা বন্ধ হবে।’

এবছর জুরি বোর্ডের ৯ সদস্যের মধ্যে ৫ জন নারী। সংবাদ সম্মেলনে তাই নারীদের নানা পেশাগত সমস্যার বিষয়ও উঠে এসেছে।

ম্যাগি গিলেনহাল বলেছেন, ‘নারীরা যখন নিজেদের কথা শোনেন, তখন তারা আসলে নিজেদের কথা বলেন। পুরুষতান্ত্রিক এই সংস্কৃতিতে আমরা ভিন্ন ধাঁচের সিনেমা বানাই, আলাদাভাবে গল্প বলি।

Reneta

তিনি আরও বলেন, কমবয়সে পুরুষতান্ত্রিক চিন্তাধারায় নির্মিত ছবি দেখেছেন অনেক। তবে যখন তিনি ১৯৯৩ সালের ‘দ্য পিয়ানো’ দেখেছেন, তখন অনুপ্রেরণা পেয়েছেন। কান চলচ্চিত্র উৎসবের ইতিহাসে ‘দ্য পিয়ানো’ একমাত্র নারী নির্মাতার ছবি যেটি পাম দর পেয়েছে।

জুরি বোর্ডের অনেকেই মহামারীর ১৮ মাস পার করে কান চলচ্চিত্র উৎসবে অংশ নেয়ার অনুভূতির কথা জানিয়েছেন। প্যারাসাইট তারকা সং কাং-হো বলেছেন, ‘আমরা সবাই এখানে একসঙ্গে, এটা একটা মিরাকেল। এখানে আসতে পেরে সম্মানিতবোধ করছি।’

ফ্রেঞ্চ-সেনেগালিজ অভিনেতা-নির্মাতা মাটি ডিওপ বলেন, ‘নতুন জুগের প্রথম ফেস্টিভ্যাল। অনেক কিছুই বদলে গেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কান চলচ্চিত্র উৎসবলিড বিনোদনস্পাইক লি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডার ১৫৪ বছরের ইতিহাসে প্রথম আদিবাসী গভর্নর জেনারেল

পরবর্তী

ঢাকাসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প

পরবর্তী

ঢাকাসহ বিভিন্ন জেলায় ভূমিকম্প

দিলীপ কুমারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT