চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড এখন তুমুল বিতর্কিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ অপরাহ্ণ ১১, মে ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বিশ্বব্যাপী মৃত্যদণ্ডকে বিতর্কিত বলেছেন লেখক ও কলামিস্ট ফরহাদ মাজহার। ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি লিখেন, মানবাধিকারীদের কারণে নয়, মৃত্যুদণ্ড আদৌ সর্বোচ্চ শাস্তি কিনা সে বিষয়েও ফোজদারি অপরাধশাস্ত্রে বিতর্ক বহুদিনের।

ফরহাদ মাজহারের ফেসবুক স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো:

“উইকিপিডিয়ায় দেখলাম জুডিশিয়াল মার্ডার কথাটার মানে হচ্ছে অন্যায়ভাবে মৃত্যুদণ্ডের ব্যবহার।
বলা হয় ‘জুডিসিয়াল মার্ডার’ কথাটা এসেছে ১৭৮২ সালে জর্মন justizmord –এর ইংরেজি অনুবাদ হিসাবে। বাংলায় এর অনুবাদ হতে পারে ‘আইন বা বিচারের ভণিতায় হত্যা’। বৈচারিক প্রহসন। এমন ভাবে আইন করা যা কোন স্বচ্ছ বিচার প্রক্রিয়া বা ন্যায় বিচার নিশ্চিত করে না, আইনটি তৈরি ও বিচারের ব্যবস্থাটাই করা হয় অন্যায় ভাবে কাঊকে ফাঁসি দেবার উদ্দেশ্যে।

Banglabid

অগাস্ট লুডভিগ ফন স্লোজার (August Ludwig von Schlözer) কথাটা ব্যবহার করেছিলেন এনা গোল্ডির Anna Göldi মৃত্যদণ্ড প্রসঙ্গে। ইউরোপে এই সেদিনও ‘ডাইনি’ অভিযোগে মেয়েদের পুড়িয়ে মারা হোত। অভিযোগ যাই থাকুক তাকে একটি ‘দানব’ জাতীয় চরিত্রে পরিণত করার সঙ্গে জুডিশিয়াল মার্ডারের ধারনার একটা যোগ আছে। দানবীয় শক্তি হিসাবে কাউকে প্রতিষ্ঠিত করা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রতিষ্ঠিত করা গেলেই সুনির্দিষ্ট অভিযোগের বিচারের চেয়েও ন্যায়বিচারের কোন নিয়ম বা বিধানের তোয়াক্কা না করে এমন আইন করা সম্ভব যাতে অতিপ্রাকৃত দানবীয় অপশক্তি হিসাবে অভিযুক্তকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া সম্ভবপর হয়।

জুডিশিয়াল মার্ডার বা ‘আইন বা বিচারের ভণিতায় হত্যা’ খুবই গুরুত্বপূর্ণ ধারণা। একটি সমাজের সাংস্কৃতিক ও মানসিক অসুস্থতার সঙ্গে যার সংযোগ ঘনিষ্ঠ। এটা একটি লক্ষণ যা দিয়ে একটি সমাজকে আমরা বুঝতে পারি। সুইজারল্যাণ্ডের এনা গোল্ডি ইউরোপের ‘শেষ ডাইনী’ শিরশ্ছেদ করে যার ১৭৮২ সালে যার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

ডাইনি মারার সেই ইউরোপও আর নাই। আর বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডও এখন তুমুল বিতর্কিত। শুধু মানবাধিকারীদের কারণে নয়, মৃত্যুদণ্ড আদৌ সর্বোচ্চ শাস্তি কিনা সে বিষয়েও ফোজদারি অপরাধশাস্ত্রে বিতর্ক বহুদিনের।

Reneta

খবরগুলো আমাদের হাতের কাছে থাকলেও আমরা জানিনা বা জানার চেষ্টা করি না।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মতিউর রহমান নিজামীমানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজামীর ফাঁসিতে পাকিস্তান ক্ষুদ্ধ

পরবর্তী

মাঠের লড়াইয়ে আবাহনী মোহামেডান

পরবর্তী

মাঠের লড়াইয়ে আবাহনী মোহামেডান

চলে গেলেন ক্রিকেট ধারাভাষ্যকার টনি কোজিয়ার

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT