চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাংকের ঋণে বস্তিবাসীদের আবাসন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ০৮, জুন ২০১৭
বাংলাদেশ
A A

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় ৫ কোটি ৭০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার ব্যয়ে নগর বস্তিবাসীদের আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।

এ প্রকল্প বাস্তবায়নে ৫ কোটি মার্কিন ডলার বিশ্বব্যাংকের ঋণ এবং বাকি ৭০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বাংলাদেশ সরকার প্রদান করবে।

অর্থমন্ত্রী বলেন, দেশের নগরাঞ্চলের বস্তিবাসী এবং অস্থায়ী বাসিন্দাদের আবাসনের ব্যবস্থা করা ও তাদের পুনর্বাসনের উদ্দেশ্যে বিশ্বব্যাংক ‘স্বল্প আয়ের মানুষের জন্য উন্নত জীবন ব্যবস্থা’ শীর্ষক প্রকল্পে ৫ কোটি মার্কিন ডলার প্রদান করবে। এ লক্ষ্যে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশ সরকারের গত বছরের ৩০ জুন একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশন এবং সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় ১৯টি কমিউনিটিতে বসবাসরত বস্তিবাসী এবং অস্থায়ী বাসিন্দাদের আবাসন, অন্যান্য অবকাঠামো এবং সেবাসমূহ উন্নয়নে বিভিন্ন খাতে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

তিনি বলেন, বস্তিবাসীদের আন্তঃসম্পর্ক বৃদ্ধি ও পরিকল্পনা, জমির নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন এবং সামাজিক ব্যবস্থাপনাসহ অন্যান্য খাতে সহায়তা প্রদান করা হবে। এর ফলে ওই সকল এলাকার বাসিন্দাদের জীবনমানের উন্নয়ন হবে।

ট্যাগ: অর্থমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধু চত্বর ও বস্তিবাসীর জন্য ফ্ল্যাট নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

পরবর্তী

ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতা নিয়ে আসছে ‘দ্য পেপারস’

পরবর্তী
ভিয়েতনাম যুদ্ধে

ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতা নিয়ে আসছে 'দ্য পেপারস'

ক্রিকেটের মাঠে আর্জেন্টিনার অপেক্ষায় ব্রাজিল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমালয়ের হ্রদে বন্যার ঝুঁকি কমায় চীনের আবার উদ্ধার অভিযান শুরু

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT