চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় ধনকুবেরের কন্যার জন্য এ কেমন বিজ্ঞাপন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৮
অদ্ভুতুড়ে, আন্তর্জাতিক
A A

স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এক কিশোরীর জন্য ১৩ জন ব্যক্তিগত কর্মী চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

কয়েক মাস আগে প্রকাশিত হয়েছিলো বিজ্ঞাপনটি।  কার জন্য এমন বিজ্ঞাপন, সেই প্রশ্নেই সরগরম ছিল ব্রিটিশ সংবাদমাধ্যম।  সম্প্রতি জানা গেছে, এক ভারতীয় কোটিপতির মেয়ের জন্য এত আয়োজন।

ব্রিটিশ সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছে মেয়েটি, যাকে বলা হচ্ছে ‘সব চেয়ে অভিজাত’।

Banglabid

এই বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ডিউক ও ডাচেস অব কেমব্রিজ উইলিয়াম ও কেট।  অধ্যয়নকালীন সময়ে উইলিয়াম অন্যান্য শিক্ষার্থীদের মতো অত্যন্ত সাধারণভাবে থাকতেন।

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওই ছাত্রী বরাবরই বিলাসবহুল জীবনে অভ্যস্ত।  চার বছর বিশ্ববিদ্যালয়ে কাটাতে হবে তাকে। আর স্বাভাবিকভাবে সহপাঠীদের সঙ্গে ঘর শেয়ার করার পাশাপাশি নিজের কাজও নিজেকে করতে হবে।

তাই মেয়ের ‘সুবিধার জন্য’ সেন্ট অ্যান্ড্রুজে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি বিশাল বাড়ি কিনেছে পরিবারটি। মাঝেমধ্যে সেখানে গিয়ে মেয়েকে সঙ্গ দেবেন তার বাবা-মা-ভাই।

Reneta

মেয়ের কাজের জন্য নিয়োগ করা হয়েছে ১৩ জন কর্মীকে। আর এই কর্মী নিয়োগ করার জন্যই যোগাযোগ করা হয়েছিল এক অভিজাত নিয়োগকারী সংস্থা সিলভার সোয়ান’ এর সঙ্গে।

তারা একটি বিজ্ঞাপন দিয়েছিল, ‘‘ঘরের কাজের জন্য ১৩ জন অভিজ্ঞতাসম্পন্ন কর্মী প্রয়োজন। বেতন বছরে ৩০ হাজার পাউন্ড (২৮ লাখ রুপি) বা ৩২ লাখ ৭৫ হাজার ৩৩৪ টাকা।”

বিজ্ঞাপনে আরও বলা হয়েছিল, ঘরের কাজের নারীকর্মীকে কর্মশক্তিতে ভরপুর, উচ্ছল হতে হবে।  ওই কর্মীর কাজ হল— রুটিন অনুযায়ী অন্য কর্মীদের সঙ্গে যোগাযোগ করা, ওয়ারড্রোব গ্রুমিং ও মেয়েটির ব্যক্তিগত শপিংয়ে সাহায্য করা।

এছাড়াও মেয়েটির সময়মতো ক্লাসে যাওয়া নিশ্চিত করতে তাকে ঠিক সময়ে ঘুম থেকে উঠিয়ে দেওয়াটাও কর্মীদের কাজের মধ্যে পড়বে।

আর খাবারের জন্য অভিজ্ঞতা সম্পন্ন শেফ খুঁজতে বিজ্ঞাপনে বলা হয়েছিলো, রান্নার জন্য যারা ইন্টারভিউ দেবেন, তাদের ভারতীয় খাবার বানানো জানতে হবে। বিশেষ করে, দক্ষিণ ভারতীয় খাবার। এছাড়াও, চাইনিজ় ও ইতালিয় খাবার তৈরিতেও দক্ষ হতে হবে।

এ ছাড়া, সাহায্যকারী কর্মীদের দলে থাকছেন একজন মালি, একজন গাড়ির চালক ও এক বাটলার।

তবে ভারতীয় সংবাদমাধ্যমে এই কোটিপতি কন্যার পরিচয় নিয়ে জল্পনা শুরু হলেও মেয়েটির বা তার কোটিপতি বাবার নাম প্রকাশ পায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্কটল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মনপুরার সফল জুটি

পরবর্তী

মানবতাবিরোধী অপরাধ: জামিন পেলেন নড়াইলের বদরুদ্দোজা

পরবর্তী
International Crimes Tribunal entrance with staircase and sign in Bengali and English. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধ: জামিন পেলেন নড়াইলের বদরুদ্দোজা

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT