চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রেমিক-প্রেমিকার হাত ধরা নিষিদ্ধ

রেজাউল করিম রেজাউল করিম
৯:৪৯ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

প্রেমিক-প্রেমিকাদের জন্য নতুন বিধি-নিষেধ আরোপ করেছে চীনের এক বিশ্ববিদ্যালয়। নতুন বিধি-নিষেধের আওতায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো প্রেমিক-প্রেমিকা একে-অপরের হাতে হাত এবং কারো কাঁধে হাত রাখতে পারবে না। এখানেই শেষ নয়, ক্যান্টিনে একে-অপরকে কিছু খাইয়েও দিতে পারবে না।

চাংসা শহরের ‘জিলিন কনস্ট্রাকশন’ বিশ্ববিদ্যালয় নতুন বিধি-নিষেধ আরোপ করে ওই সমস্ত কাজকে ‘অসভ্য’ আচরণ বলে উল্লেখ করেছে। এই ঘটনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে সামাজিক মাধ্যমেও।

চীনের ‘নিউ কালচার ভিউ’ পত্রিকা প্রতিবেদনে বলা হয়, ‘যারা প্রেমে পড়েছেন তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবেন বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক। তিনি তাদের বোঝাবেন যাতে ক্যাম্পাসে তারা শারিরিক স্পর্শের মতো কাজ না করেন।’

Banglabid

প্রতিবেদনে আরো বলা হয়, ছাত্র-ছাত্রীদের ‘অসভ্য’ আচরণ থেকে নিবৃত করতে বিশ্ববিদ্যালয় হাতে হাত রেখে চলা, একে অপরের কাঁধে হাত রাখা এবং সঙ্গী মুখে কোনো খাবার তুলে দেয়া নিষিদ্ধ করা হয়েছে।

এই নিয়মকে সমর্থন করে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেছেন, ছাত্র-ছাত্রীদের সভ্য মানুষে পরিণত করতে তাদের সাহায্য করা হচ্ছে।

ছাত্র-ছাত্রীরা নতুন নিয়ম ঠিকঠাক মতো পালন করছে কিনা সেটা পর্যবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনসহ বিভিন্ন জায়গায় ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হয়েছে।

Reneta

আরেকজন শিক্ষক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রেমিক-প্রেমিকারা একে-অপরকে কোনো কিছু খাইয়ে দিতে পারবে না। এই ধরনের আচরণ নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরো বলেন, অসমীচীন আচরণ যেমন-চুমো খাওয়া, জনসমাগমস্থলে গাঢ় আলিঙ্গণ নিষিদ্ধ। যদি ক্যান্টিন বা ক্যাম্পাসে এই ধরনের কোনো আচরণ দেখা যায় আমরা সেটাকে বেঠিক বলেই ধরে নেবো।

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে সমর্থন করেন ক্যান্টিনের একজন কর্মীও। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ক্যান্টিনে ক্যামেরা স্থাপন করেছি। আমি সন্তুষ্ট এই কারণে যে, এটা ‘অসভ্য’ আচরণকে প্রতিরোধ করবে।

তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। একজন ছাত্র বলেন, এই অদ্ভুত নিয়ম আমাদের মুখের হাসি কেড়ে নেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনবিশ্ববিদ্যালয়লাইফস্টাইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেরীতে হলেও সরকারের বোধোদয়

পরবর্তী

২৮ বছরে ‘গণতন্ত্র মুক্তি পাক’

পরবর্তী

২৮ বছরে ‘গণতন্ত্র মুক্তি পাক’

প্রথম ক্ষুদে গানরাজ ইউকে বিজয়ী তাবাসসুম

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT