চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ব্যর্থতায় মেক্সিকো ফুটবলে ব্যাপক ওলট-পালট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের নকআউট পর্ব থেকে বিদায় নেয়ার পর মেক্সিকো ফুটবলে একরকম ঝড় ‍উঠেছে। ২০২২ কাতার বিশ্বকাপ, আর ২০২৬-এ যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘরের মাঠের যৌথ আয়োজনের কথা মাথায় রেখে পুরো পরিকল্পনা নতুন করে সাজানোর চিন্তায় দেশটির ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ ব্যর্থতার পর মেক্সিকো ফুটবলে হতে পারে ব্যাপক ওলট-পালট। নতুন পরিকল্পনা অনুযায়ী কাটা পড়তে পারে বর্তমান দলের অনেক বড় বড় নামও।

সোমবার ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় মেক্সিকো।

ইএসপিএন ফুটবল জানাচ্ছে, বড় নামগুলোর মধ্যে রয়েছে মেক্সিকান ফুটবল ফেডারেশনের প্রধান নির্বাহী ডেসিও ডি মারিয়া, কোচ হুয়ান কার্লোস ওসারিও এবং দেশের হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলা আইকনিক ফুটবলার রাফায়েল মারকুয়েজের নাম। বিশ্বকাপের পরই অবশ্য জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মারকুয়েজ।

ফুটবল ফেডারেশনের প্রধান ডি মারিয়ার জায়গায় আসতে পারেন মেক্সিকান মিডিয়া সংস্থা তোলিসিসের সম্পাদক ইয়ন ডি লুসিয়া। যিনি ফিফার সঙ্গে কাজ করার জন্য আন্তর্জাতিকভাবেও পরিচিত।

বিশ্বকাপ থেকে দলের বিদায়ের পর মেক্সিকোর ডাগআউটে ভবিষ্যত অনিশ্চিত কোচ ওসারিও’র। তিনি এখন মেক্সিকোর বাইরে নিজের ভবিষ্যত খুঁজছেন বলে জানাচ্ছে ইএসপিএন।

১৯৯৪তে মিগুয়েল মেজিজা, ১৯৯৮তে ম্যানুয়েল লেপুটেনি, ২০০২তে রিকার্ডো লা ভোলপে এবং ২০১০ বিশ্বকাপে হ্যাভিয়ের আগুয়র’র পর ওসারিও’র অধীনেও বিশ্বকাপের নকআউট পর্বে শেষ হয় মেক্সিকোর দৌড়। ওসারিও’র স্থলাভিত্তিক কে হবেন সেটা অবশ্য এখনও বলা যাচ্ছে না।

মারকুয়েজ দেশের জার্সিতে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। এখন তার বয়স হয়েছে। জাতীয় দল থেকেও অবসরের নিয়েছেন। বার্সেলোনা ও পিএসজির হয়ে বেশ কয়েকটি ট্রফি জেতা এই ডিফেন্ডারকে খেলোয়াড়ের ভূমিকা থেকে বিদায় দিলেও সামনে দিনে তাকে দেশের ফুটবল উন্নয়নে কাজে লাগাতে চায় মেক্সিকো ফুটবল ফেডারেশন। তবে তার দায়িত্বটা কি হবে সেটা এখনও জানা যায়নি।

রাশিয়া থেকে বিদায়ের পর কোনো সন্দেহ নেই যে ২০২২ কাতার বিশ্বকাপের জন্য ‘এল ট্রি’রা ভিন্ন কিছু ভাবছে।

ট্যাগ: মেক্সিকোরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফের মঞ্চে আসছে ‘ক্রাচের কর্নেল’

পরবর্তী

ইতিবাচক ভূমিকা রাখবে জাতিসংঘ ও বিশ্বব্যাংক প্রধানের সফর

পরবর্তী
রোহিঙ্গা- জিম ইয়ং কিম

ইতিবাচক ভূমিকা রাখবে জাতিসংঘ ও বিশ্বব্যাংক প্রধানের সফর

নাজিব রাজাক গ্রেপ্তার-মালয়েশিয়া

দুর্নীতির দায়ে নাজিব রাজাক গ্রেপ্তার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT