চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ বীরত্বের পর অ্যাশেজ দলেও আর্চার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এজবাস্টনে ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে ৭১তম অ্যাশেজ সিরিজ। সে উপলক্ষ্যে শুক্রবারই ১৭ জনের দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। পিছিয়ে নেই ইংল্যান্ডও। এজবাস্টনে অনুষ্ঠিত হতে চলা প্রথম অ্যাশেজ টেস্টের জন্য ১৪ জনের দল ঘোষণা করল তারা। আর্চারকে রেখেই অ্যাশেজের দল ঘোষণা করল ইংল্যান্ড।

প্রথম অ্যাশেজ টেস্টের জন্য ইংল্যান্ড দলে ঢুকলেন বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা জফরা আর্চার। জো রুটের অধিনায়কত্বে মোট ১৪ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দলের সহ-অধিনায়ক বাছা হয়েছে বেন স্টোকসকে।

এখনো পর্যন্ত ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকে মাঠে না নামা আর্চার এজবাস্টন টেস্টে সুযোগ পেলেও পেতে পারেন বলে মনে করা হচ্ছে। সফল হলে ওয়ানডের মতোই টেস্টেও তার জায়গা পাকা হয়ে যেতে পারে।

Banglabid

গত ১৪ জুলাই লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে বহু হিসাবের মারপ্যাঁচে বিশ্বকাপ জেতার দশ দিন পর ওই মাঠেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে চার দিনের টেস্ট খেলতে নামে ইংল্যান্ড। কিন্তু প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন ইংলিশরা। মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। যদিও পরে দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরে আসা শুধু নয় টেস্টও জেতে জো রুটের দল।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে হওয়া ভুলত্রুটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হলে বড়সড় বিপর্যয় হতে পারে বলে ইংল্যান্ডকে সতর্ক করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ইংল্য়ান্ড দলে ডাক পেয়েছে ওলি স্টোন ও জো ডেনলি। ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও যথারীতি স্কোয়াডে আছেন পেসার জেমস অ্যান্ডারসন। আছেন স্যাম কারেনও।

Reneta

ইংল্যান্ড অ্যাশেজ দল : জো রুট (অধিনায়ক), বেন স্টোকস (সহ অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার (উইকেটকিপার), সাম কারেন, জো ডেনলি, জেসন রয়, ওলি স্টোন ও ক্রিস ওকস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT