চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত, ডেথ গ্রুপে ফ্রান্স-হল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপের ইউরোপী অঞ্চলের বাছাইপর্বে ডেথ গ্রুপে পড়েছে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স ও রানারআপ হল্যান্ড। তাদের গ্রুপে অন্য বড় শক্তি জ্লাতান ইব্রাহামোভিচের সুইডেন। এই গ্রুপকেই বলা হচ্ছে ডেথ গ্রুপ।

শনিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপীয় অঞ্চলের ড্র হয়। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেপ ব্লাটার, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রোনাল্ডো, সাবেক উরুগুয়েন তারকা ডিয়েগো ফোরলান এবং সাবেক রাশিয়ান পোল ভোল্টার ইলিনা ইসিনবায়েভা।

একই গ্রুপে পড়েছে সাবেক দুই চ্যাম্পিয়ন স্পেন ও ইটালি। গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলোই সরাসরি বিশ্বাকাপ খেলার সুযোগ পাবে। রানারআপ হলে তাদেরও প্লে-অফ খেলতে হবে। ফ্রান্স-হল্যান্ড এবং স্পেন-ইটালির তুলনায় মোটামুটি সহজ গ্রুপে পড়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

৯টি গ্রুপে ভাগ হয়ে ইউরোপের দেশগুলো বিশ্বকাপের বাছাইপর্বে খেলবে।এর মধ্যে সাত গ্রুপে ছয়টি করে দেশ এবং দুই গ্রুপে পাঁচটি করে। ৯ গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। সেরা ৮ রানার্সআপের মধ্য থেকে প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আরও চারটি দল।

ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই
গ্রুপ এ: হল্যান্ড, ফ্রান্স, সুইডেন, বুলগেরিয়া, বেলারুশ, লুক্সেমবুর্গ
গ্রুপ বি: পর্তুগাল, সুইজারল্যান্ড, হাঙ্গেরি, ফারো আইল্যান্ড, লাটভিয়া, অ্যান্ডোরা
গ্রুপ সি: জার্মানি, চেক প্রজাতন্ত্র, উত্তর আয়ারল্যান্ড, নরওয়ে, আজারবাইজান, সান ম্যারিনো
গ্রুপ ডি: ওয়েলস, অস্ট্রিয়া, সার্বিয়া, আয়ারল্যান্ড, মলদোভা, জর্জিয়া
গ্রুপ ই: রোমানিয়া, ডেনমার্ক, পোল্যান্ড, মন্টেনেগ্রো, আর্মেনিয়া, কাজাখস্তান
গ্রুপ এফ: ইংল্যান্ড, স্লোভাকিয়া, স্কটল্যান্ড, মাল্টা, লিথুয়ানিয়া, স্লোভেনিয়া
গ্রুপ জি: স্পেন, ইতালি, আলবেনিয়া, ইসরায়েল, মেসিডোনিয়া, লিখটেনস্টেইন
গ্রুপ এইচ: বেলজিয়াম, বসনিয়া, গ্রিস, এস্তোনিয়া, সাইপ্রাস
গ্রুপ আই: ক্রোয়েশিয়া, আইসল্যান্ড, ইউক্রেন, তুরস্ক, ফিনল্যান্ড

ট্যাগ: বিশ্বকাপ বাছাই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ই-মেইল পাঠানোর পরও নিয়ন্ত্রণ ক্ষমতা দেবে ‘ডিমেইল’

পরবর্তী

‘কাশ্মির নেব না, ভারতকেও দেব না’

পরবর্তী

'কাশ্মির নেব না, ভারতকেও দেব না'

নাইজেরিয়া, ক্যামেরুন ও ইরাকে জঙ্গি হামলায় নিহত ৫৬

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT