চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ফাইনালে হেলির রেকর্ড ১৭০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার হেলি বিশ্বকাপের ফাইনালে রেকর্ড ১৭০ রান করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন অ্যালিসা হেলি। ডানহাতি-উইকেটরক্ষক ব্যাটারের করা ১৭০ রান ভেঙেছে বৈশ্বিক আসরের শিরোপার মঞ্চে সর্বোচ্চ রানের রেকর্ডও। অস্ট্রেলিয়ান সাবেক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের ১৪৯ রান ছাপিয়ে ছেলে-মেয়েদের টুর্নামেন্ট মিলিয়ে সবার উপরে এখন অজি পেসার মিচেল স্টার্কের সহধর্মিণী।

ব্যাট হাতে আসরে দুর্দান্ত সময় কাটালেন হেলি। সেমিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৯ রানের ইনিংস হাঁকানোর পর ফাইনালে পেলেন দেড়শ পেরোনো ইনিংস। রোববার ১৩৮ বলে ২৬ চারে থেমেছেন ১৭০ রান তুলে।

বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের আগের রেকর্ডটি ছিল অ্যাডাম গিলক্রিস্টের। ২০০৭ সালে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন হেলির স্বদেশি সাবেক উইকেটরক্ষক-ব্যাটার গিলি।

ক্রাইস্টচার্চে ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে দারুণ শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। র‍্যাচেল হেইনেসকে নিয়ে উদ্বোধনীতে ১৬০ রানের জুটি গড়েন হেলি। নিজে তিন অঙ্ক ছুঁয়েছেন ১০০তম বলে। পরে দলকে ৩১৬ রানে রেখে স্টাম্পড হয়ে ফেরেন ডানহাতি ব্যাটার।

হেলি ক্যারিয়ারসেরা রেকর্ড ইনিংসটি খেলেছেন ১৩৮ বল, হাঁকিয়েছেন ২৬টি চার, রান তুলেছেন ১২৩.১৮ স্ট্রাইকরেটে। যাতে ভর করে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রানে পৌঁছায় নির্ধারিত ওভারে।

রেকর্ড গড়া ইনিংসে আরও কিছু মাইলফলক ছুঁয়েছেন হেলি। সেমিতে শতকের পর ফাইনালেও শতক হাঁকানোর রেকর্ডে মেয়েদের ক্রিকেটে হেলিই প্রথম। এদিন হ্যাগলি ওভালে বসেই সহধর্মিণীর রেকর্ড ভাঙা-গড়ার খেলা দেখেছেন স্টার্ক। হাততালিতে যুগিয়েছেন উৎসাহ।

হেলি নিউজিল্যান্ড বিশ্বকাপে অজিদের এনে দিয়েছেন মোট ৫০৯ রান। ভেঙেছেন ২৫ বছর পুরনো এক রেকর্ড। ১৯৯৭ বিশ্বকাপে কিউইদের নারী দলের ব্যাটার ডেবি হকল ব্যাট হাতে তুলেছিলেন ৪৫৬ রান। সেটাই টপকে গেলেন ওপেনার হেলি।

ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডগিলক্রিস্টনিউজিল্যান্ডফাইনাললিড স্পোর্টসস্টার্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২ মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

পরবর্তী

ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ, আগাম নির্বাচনের ঘোষণা

পরবর্তী
ইমরান খান দুঃখিত, তার মুখে হতাশার ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ, আগাম নির্বাচনের ঘোষণা

Bangladesh banknote exchange offer with 40 Taka cashback at a currency exchange shop. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশে ২৫ হাজার টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT