চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ দলের জন্য সমর্থন চাইলেন মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ১২, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপ দলের অংশ হতে পারেননি মেহেদী হাসান মিরাজ। তাতে মোটেও আক্ষেপ নেই অফস্পিন-অলরাউন্ডারের। মুঠোফোনে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ২৬ বছর বয়সী তারকা জানালেন, ‘আমি চাই সবাই বাংলাদেশ দলের পাশে থাকুক, সমর্থন যুগিয়ে যাক, দোয়া করুক।’

সাউথ আফ্রিকার সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশ হেরে গেলেও সুপার এইটের সম্ভাবনা দেখছেন মিরাজ। টাইগার অলরাউন্ডার বিসিবির স্পেশাল প্রোগ্রাম বাংলা টাইগার্সের ক্যাম্পে এ মুহূর্তে সিলেটে আছেন।

জাতীয় দল থেকে বাদ পড়া ও সম্ভাবনাময় ক্রিকেটাররা নিজেদের স্কিল ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন যে ক্যাম্পে। অভিজ্ঞদের মধ্যে আছেন মুশফিকুর রহিম। বিশ্বকাপের পরই আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে বাংলাদেশ দলের।

Banglabid

নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রমাণিত রাখতে অনেক সংগ্রাম করতে হয়েছে মিরাজকে। নানা পরীক্ষায় উতরেও যুক্তরাষ্ট্রের বিমানে ওঠা হয়নি তার। বিশ্বকাপ দল ঘোষণার আগেই মিরাজের না থাকা নিশ্চিত হয়ে যায়। কেননা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রস্তুতি ক্যাম্পেও রাখা হয়নি তাকে। তারপরও গুঞ্জন ওঠে শেষ মুহূর্তে দলে ঢুকছেন মিরাজ!

টি-টুয়েন্টি দল থেকে বাদ পড়া মিরাজের জন্য নতুন নয়। বাদ পড়েছেন আবার ফিরেছেনও। লড়াকু এ ক্রিকেটার একশর (৯৭) কাছাকাছি ওয়ানডে খেলে ফেললেও টি-টুয়েন্টিতে সুযোগ পেয়েছেন মাত্র ২৫ ম্যাচে। উইকেট নিয়েছেন ১৩টি, ১৪.৫৮ গড়ে রান করেছেন ২৪৮।

জাতীয় দলের বাইরে থাকায় মিরাজ সময় পাচ্ছেন স্কিল নিয়ে কাজ করার। ক্যাম্প থেকে নতুন কিছু শিখছেন, সেটি খোলাসা করতে চাননি। ক্যাম্প শেষে জানাবেন সামনের ভিশনের কথা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলা টাইগার্সমেহেদী হাসান মিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের আগে অর্থনীতিতে স্বস্তি

পরবর্তী

ত্বকের ক্যানসারে আক্রান্ত কেভিন জোনাস

পরবর্তী
কেভিন জোনাসের ছবি, তার মুখের এক পাশে হাসির ইমোজি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্বকের ক্যানসারে আক্রান্ত কেভিন জোনাস

শ্বশুরকে হত্যা মামলার প্রধান আসামির ছবি, পুরুষ ও মহিলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০০ কোটির সম্পত্তির জন্য শ্বশুরকে কোটি টাকা দিয়ে হত্যা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT