চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ অভিযান স্মরণীয় করে রাখতে চায় টিম টাইগ্রেস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চারটি টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলে ফেললেও বাংলাদেশের মেয়েরা এবারই প্রথম নামছে ৫০ ওভারের বৈশ্বিক আসরে। টাইগ্রেস দলের অপেক্ষা মেটানোর মঞ্চে নামার বাকি আর সপ্তাহখানেক। নিউজিল্যান্ডে বিশ্ব আসরটি একইসঙ্গে লাল-সবুজদের জন্য আবেগের, নিজেদের সামর্থ্য প্রদর্শনেরও। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি চান, দলগত পারফর্মে প্রথম সুযোগকে স্মরণীয় করে রাখতে।

আইসিসির এক ভিডিও বার্তায় নিজ দলের পরিকল্পনা, লক্ষ্য এবং শক্তিমত্তার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। বিশ্বকাপে এবারের সুযোগ অন্যতম সেরা সুযোগ মানছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

‘নিউজিল্যান্ড বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চাই। এটা আমাদের প্রথম বিশ্বকাপ। আমাদের সেরাটা দিয়ে খেলতে চাই। দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন, যারা লক্ষ্যকে আরও সহজ করে দেবেন। নিজের দায়িত্ব এবং মূল ম্যাচে তাদের কী করতে হবে, তা তারা জানেন।’

Banglabid

নিগার সুলতানা মনে করেন, এই বিশ্বকাপে ভালো কিছু অর্জন মেয়েদের ক্রিকেটেও অনেকখানি সুফল নিয়ে আসবে। একইসঙ্গে মনে করেন, বিশ্বকাপে নিজেদের শক্তিমত্তার জানান দেয়ার পাশাপাশি সুযোগকেও দারুণভাবে লুফে নেবে তার দল।

‘টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে আমরা কঠোর পরিশ্রম করছি। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি এটা আমাদের সেরাটা দেখানো অন্যতম সুযোগ। যখন আমরা কোয়ালিফাই করলাম, তখন একে অন্যের সঙ্গে আলোচনা করছিলাম, এটা হতে পারে আমাদের সেরা টিমের সেরা সুযোগ। যে কারণেই আমরা এখানে আসতে পেরেছি।’

আসছে ৪ মার্চ মাঠে গড়াবে মেয়েদের এবারের বিশ্ব আসর। বৈশ্বিক যজ্ঞের প্রস্তুতির কথা মাথায় রেখে অনেকটা সময় হাতে নিয়ে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ দল। মূল টুর্নামেন্টের আগে নিগার-রুমানারা আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন।

Reneta

নিউজিল্যান্ডে আগেভাগে এসে ক্যাম্প করার ব্যাপারটিও খোলাসা করেছেন নিগার, ‘এখানকার কন্ডিশন এবং উইকেটের সঙ্গে মানিতে নিতে আমরা একটু আগেভাগে এসেছি। আগে নিউজিল্যান্ডের কন্ডিশনে কখনও খেলিনি।’

‘আমরা নিজেদের মাঝে কথা বলেছি। আমাদের ভালো বোঝাপড়াও আছে। এই কন্ডিশনে কীভাবে খেলবো, অভিজ্ঞরা তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন। আমি মনে করি, এসবকিছু অনুশীলন ম্যাচ এবং মূল ম্যাচে খুব কাজে আসবে।’

বিশ্বকাপ শুরুর একদিন পর, তথা ৫ মার্চ ডানেডিনে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৭ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানার দল।

পরে ১৪ মার্চ হ্যামিল্টনে পাকিস্তান, ১৮ মার্চ তাওরাঙ্গায় ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ হ্যামিল্টনে ভারত, ২৫ মার্চ ওয়েলিংটনে অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ একই ভেন্যুতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ক্রাইস্টর্চাচে ৩ এপ্রিল ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্বকাপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিক্রাইস্টচার্চনিউজিল্যান্ডনিগারবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়ার সাড়ে ৩ হাজার সেনা নিহত: ইউক্রেন

পরবর্তী

‘পারফর্ম না করলে আমার জায়গায় অন্যকেউ আসবে’

পরবর্তী

‘পারফর্ম না করলে আমার জায়গায় অন্যকেউ আসবে’

করোনায় আরও ৯ মৃত্যু, শনাক্ত ৮৬৪

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT