চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের সেরা মেসিদের বিপক্ষে পাভার্ডের ‘রকেট গোল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে সমতা ফেরানো বেঞ্জামিন পাভার্ডের গোলটিই বিশ্বকাপের সেরা গোল নির্বাচিত হয়েছে। ভোটে নির্বাচিত ফরাসি তারকার ওই গোলের নাম দেয়া হয়েছে ‘রকেট গোল’।

ফিফার ওয়েবসাইটে পাভার্ডের গোলের পক্ষে ভোট দিয়েছেন ৩০ লাখ ভোটার। তাতে তিনি পেছনে ফেলেছেন জাপানের বিপক্ষে ফ্রি-কিক থেকে করা কলম্বিয়ার মিডফিল্ডার হুয়ান ফার্নান্দো কুইনটেরোর গোলকে।

মেসিদের বিরুদ্ধে শেষ ষোলো ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল ফ্রান্সই। তবে পরপর দুই গোল করে লিড নিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু ডি-বক্সের অনেক বাইরে থেকে পাভার্ডের বাঁকানো বুলেট শটে সমতায় ফেরে ফরাসিরা। পরে আর্জেন্টাইনদের ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যায় দিদিয়ের দেশমের দল। শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নও হয় তারাই।

বুধবার সেরা গোলদাতা ঘোষিত হওয়ার পর টুইটারে পাভার্ড বলেছেন, ’এটা গর্বের, সম্মানের। তবে এমন খবর সবসময় বিশ্বাস করতে একটু কঠিনই মনে হয়। সবাইকে ধন্যবাদ।’

ভোটে দ্বিতীয় হয়েছে কুইনটেরোর গোল। গ্রুপপর্বে জাপানের বিরুদ্ধে স্লো ফ্রি-কিকে গোল করেছিলেন তিনি।

তৃতীয় স্থান পেয়েছে আর্জেন্টিনার বিপক্ষেই করা আরেকটি গোল। গ্রুপপর্বে আর্জেন্টিনার বিরুদ্ধে ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচের দূরপাল্লার শটে হওয়া গোলটি হয়েছে নাম্বার থ্রি।

ট্যাগ: বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভালো নেই চিত্রা হরিণ

পরবর্তী

ভক্তি ও প্রেরণায় কবি রজনীকান্ত সেন

পরবর্তী

ভক্তি ও প্রেরণায় কবি রজনীকান্ত সেন

‘আর্থিক কারণেই মেসিকে প্রয়োজন আর্জেন্টিনার’

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT