চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশেষ ম্যাচ’ হিসেবে দেখছেন না হাথুরুসিংহে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ১৩, জুন ২০১৭
স্পোর্টস
A A

প্রতিপক্ষ ভারত হলে বিশ্বের যেকোন দলই বিশেষ ম্যাচ হিসেবে ধরে নেয়। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে সেই ভারতই বাংলাদেশের প্রতিপক্ষ। টাইগারদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি এটি। তবে কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ভারত ম্যাচকে ‘বিশেষ’ হিসেবে দেখতে রাজী নন।

মঙ্গলবার সেমিফাইনালের ভেন্যু এজবাস্টনে বাংলাদেশ দলের অনুশীলন শেষে হাথুরু বললেন, ‘আমরা এই ম্যাচটিকে বিশেষ কোন ম্যাচ হিসেবে দেখছি না। বরং অন্য আট-দশটা ম্যাচের মতই দেখছি, যেখানে আমরা জয় পেতে আত্মবিশ্বাসী।’

ভারতের কঠিন প্রতিপক্ষের একটি এখন বাংলাদেশ। নিকট অতীতে বেশ কিছু ম্যাচে দুদল মুখোমুখি হয়ে বাড়তি উত্তেজনা ছড়িয়েছে। ক্রিকেটাররা মাঠে সর্বোচ্চটা উজাড় করে দিতে বদ্ধপরিকর থাকেন। লড়াই চলে হাড্ডাহাড্ডি।

তবে ২০১৫ সালে হোম সিরিজে জয় পেয়েছিল টাইগাররা। পরে ২০১৬ এশিয়া কাপ টি-টুয়েন্টির ফাইনালে মিরপুরে, ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে বাংলাদেশের বারুদে লড়াইয়ের পর হার। সঙ্গে ২০১৫ বিশ্বকাপে আম্পায়ারিং বিতর্কের ম্যাচে হার। এবার অবশ্য জয় দেখতে মুখিয়ে দল।

হাথুরুসিংহেও খুব চাইছেন এজবাস্টনে জয় তুলে ফাইনালের টিকিট কাটতে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই আমি বলেছিলাম, এই টুর্নামেন্টে ইতিবাচক যাই পাই না কেন সেটা আমাদের অর্জন বলেই গণ্য করব। সেমিফাইনালে উঠেছি এটা কম পাওয়া নয়। এখন দেখি ম্যাচটি জিততে পারি কি না। আমরা আত্মবিশ্বাসী হয়েই নামব।’

তিনি কোচ হয়ে আসার পর রাতারাতি বদলে গেছে বাংলাদেশের ক্রিকেট। উন্নতির অনুষঙ্গ হিসেবে সেই হাথরুসিংহে দেখছেন ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলাকে।

‘আপনারা হয়তো দেখেছেন যে গত তিন বছরে আমার দল বেশ এগিয়েছে। এই বদলে যাওয়ার পেছনে মূল অনুষঙ্গ হিসেবে কাজ করেছে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা। সেখানে ইংল্যান্ডের বিপক্ষে জয়টি আসার পরে আমরা ঘরের মাঠে সিরিজ জয়ের উপর গুরুত্বারোপ করেছি। সেখানেও আমরা সফল হয়েছি। গত একবছর আমাদের পরিকল্পনায় ছিল বিদেশের মাটিতে টেস্ট ও ওয়ানডেতে ভাল খেলা। সেই কাজটি করতে পেরেছি বলেই আজ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলছি।’

ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিহাথুরুসিংহে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘চালবাজ’ ছবিতে সিডিউল দিতে পারিনি বলে এখন মিশা করছে: অমিত হাসান

পরবর্তী

শাহজালালে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট আটক

পরবর্তী

শাহজালালে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট আটক

পাহাড় ধস

পাহাড়ে মৃত্যুর মিছিল বন্ধ হোক

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT