চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশেষ ট্রেনে ঢাকায় আসবে কোরবানির পশু

আরেফিন তানজীব আরেফিন তানজীব
২:৪৭ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

আগামী ১৭, ১৮ ও ১৯ জুলাই কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা করবে রেলওয়ে।

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে এ ট্রেন চলবে। তবে ব্যবসায়ীদের চাহিদা থাকলে খুলনা ও চাঁপাইনবাবগঞ্জ থেকেও ট্রেন পরিচালনার ব্যবস্থা রেখেছে রেলওয়ে।

আজ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

Banglabid

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম বলন, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে বিকেল সাড়ে তিনটায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুর পৌঁছাবে পরের দিন ভোর ছয়টায়।

একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে। এর পাশাপাশি খুলনা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পশু পরিবহনের জন্য রেল ব্যবস্থা রেখেছে। ব্যবসায়ীদের আগ্রহ থাকলে এখান থেকেও স্পেশাল ট্রেন চালানো হবে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গত বারের মতো এবারও বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে বিভিন্ন স্টেশন হতে “ক্যাটল স্পেশাল” ট্রেনের মাধ্যমে কোরবানির পশু ঢাকা স্টেশন পর্যন্ত পরিবহনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Reneta

এরমধ্যে দেওয়ানগঞ্জ বাজার, ইসলামপুর বাজার, মেলান্দহ বাজার, জামালপুর, দুরমুট, ময়মনসিংহ ইত্যাদি স্টেশন রয়েছে। পশু ব্যবসায়ীরা তাদের কোরবানির পশু নিরাপদে স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ঢাকা স্টেশনের নিকটবর্তী গোপীবাগ (কমলাপুর), শাহজাহানপুর, মুগদা পশুর হাট সমূহে নিশ্চিন্তে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের পশুবাহী ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিসের সেবা গ্রহণ করতে পারবেন।

এতে আরও বলা হয়, আপনাদের মূল্যবান কোরবানির পশু গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি বাংলাদেশ রেলওয়ের পশুবাহী “ক্যাটল স্পেশাল” ট্রেনে পরিবহন করে সময় ও খরচ সাশ্রয় করুন।

কোরবানির পশু বিক্রয় করার পর নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য প্যাসেঞ্জার ট্রেন সার্ভিসের সেবা গ্রহণের সুযোগ রয়েছে।

সম্মানিত পশু ব্যবসায়ীগণ ও কৃষকদেরকে ওয়াগন ভাড়া ও বরাদ্দের বিষয়ে জানার জন্য স্থানীয় স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়।

প্রয়োজনে ০১৭১১৬৯১১৯৮, ০১৭১১৪৫৩৩৯৯ নম্বরে যোগাযোগ করতেও বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইন কোরবানির হাটক্যাটল স্পেশাল ট্রেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথমবারের মতো মহাশূন্যে হাঁটলেন দুই চীনা নভোচারী

পরবর্তী

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের দিন গুলিতে দেড়শ নিহত

পরবর্তী

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের দিন গুলিতে দেড়শ নিহত

আপনি ডিপজল, আমি মান্না: হৃদয়ের কথায় আপ্লুত চঞ্চল

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT