চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশুদ্ধ না করে পানি বাজারজাত, চার প্রতিষ্ঠান সীলগালা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৮
অপরাধ
A A

ওয়াসার পানি সঠিকভাবে বিশুদ্ধ না করে তা বাজারজাত করার দায়ে চারটি প্রতিষ্ঠানকে সীলগালাসহ ৫ জনকে জেল জরিমানা করেছে এলিট ফোর্স র‌্যাব।

রোববার রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‌্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সারওয়ার আলমের পরিচালনায় অভিযান চালায় র‌্যাব-২ ভ্রাম্যমান আদালত।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসসপি মো. ফিরোজ কাউছার চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

Banglabid

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে দেখা যায় রিলেবল ড্রিংকিং ওয়াটার, অন্তর ড্রিংকিং এবং সাফিয়া ড্রিংকিং ওয়াটার নামীয় প্রতিষ্ঠানগুলিতে লাইসেন্স ব্যতীত এবং সচ্ছ ড্রিংকিং ল্যাইসেন্স নবায়ন না করে, ওয়াসার লাইন হতে পরিশোধন বা ফিল্টারিং ছাড়াই নোংরা পরিবেশে পানি বোতলজাত করছে। কারখানাগুলিতে কোন প্রকার বায়ো-কেমিস্ট বা মান-নিয়ন্ত্রক কোন কিছুই দেখা যায়নি।

‘‘অবৈধ উপায়ে পানি বোতলজাত করে বাজারে বিপণন করার অপরাধে প্রতিষ্ঠানের মোট ৫ জনকে আটক করা হয় এবং অস্বাস্থ্যকর ভাবে প্রস্তুতকৃত ২০ লিটারের চার হাজার ছয়’শটি জার বিএসটিআই কর্তৃক জব্দ করা হয়। পরে তা ধ্বংস করা হয়।’’

ফিরোজ কাউসার বলেন, ভ্রাম্যমান আদালত বিএসটিআই অধ্যাদেশ ২০০৯ এর ২৪/৩১(এ) এবং ৪৫ ধারায় সাফিয়া ড্রিংকিং ওয়াটারের মালিক মোঃ কাজি শাহজাহান (৪০) এবং ম্যানেজার মোঃ নাছির উদ্দিন (৪৮) কে ২ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে ০৩ মাসের কারাদণ্ড, রিলেবল ড্রিংকিং ওয়াটারের কর্মচারী মোঃ বিল্লাল (২০) ও মোঃ শাওন (১৯) প্রত্যেককে ০৩ মাসের কারাদণ্ড এবং রাজিব সরকার (৩১) কে পাঁচ’শ টাকা জরিমানাসহ সবগুলো প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT