চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান বন্দরে আবারো খোলা হলো আলী রিয়াজের সুটকেস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও খোলা হয়েছে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আলী রিয়াজের সুটকেস। ছয়মাস আগেও একবার এমন ঘটনা শিকার হয়েছিলেন তিনি।

আলী রিয়াজ তার ফেসবুক পেজে লিখেছেন, বাংলাদেশ থেকে চব্বিশ ঘন্টার বেশি পথ পেরিয়ে বাড়ি ফেরার আনন্দের এক-তৃতীয়াংশ মাটি হলো সুটকেস খোলার পর; শিকাগো এয়ারপোর্টেই লাগেজের চেহারা বিশেষত তালার দিকে তাকিয়ে আশংকা হয়েছিল – সেটাই সত্য হলো বাড়ি ফিরে ৷ সুটকেসটা খোলা হয়েছে এবং তাড়াহুড়ো করে সব কাপড়গুলো ফেরত রাখতে গিয়ে জোর করে ঠেলে দেয়া হয়েছে – পরিণতি হচ্ছে স্যুটগুলো হয়েছে কাপড়ের দলা – কিন্তু শুধু তাই নয় সেখান থেকে উধাও হয়েছে একটা মূল্যবান জিনিস; অর্থমূল্যে তা বেশি নয় কিন্তু দরকারি জিনিস৷ এমন ঘটনা ঢাকা বিমানবন্দরে এই নিয়ে দুইবার ঘটলো গত ছয়মাসে৷’

তিনি আরও লিখেন, ‘আমার উদ্বেগটা চুরি করে নেয়ায় যতটা তারচেয়ে বেশি নিরাপত্তা নিয়ে-আপনার ব্যাগ থেকে চুরি সম্ভব হলে সেখানে অনাকাঙ্খিত এমনকি নিষিদ্ধ জিনিস ঢুকিয়ে দেয়াও সম্ভব৷ সেটা আবিষ্কৃত হবে ভিন্ন দেশে, বাকিটা কল্পনা করতে পারেন৷ যাত্রীর কি হবে সেটা বাংলাদেশের কর্তাব্যক্তিরা না ভাবতে পারেন, কিন্তু বিমানবন্দর হিসেবে ঢাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল, দ্বিতীয় বার উঠলে তার পরিণতি দেশের জন্যে ইতিবাচক হবে না৷’

রিয়াজ বলেন, ‘ঘটনা ঘটার পর এই নিয়ে আলোচনার ঝড় না তুলে এখনই পদক্ষেপ নিন৷ আমার কত ক্ষতি হলো সেটা খুব সামান্য বিষয়, বাংলাদেশের কত ক্ষতির আশংকা সেই ভেবেই এই কথাগুলো৷’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবসর গ্রহণের পর যেখানে থাকতে চান প্রধানমন্ত্রী

পরবর্তী

ট্রাম্পের নির্দেশে এক লাখ ভিসা বাতিল

পরবর্তী

ট্রাম্পের নির্দেশে এক লাখ ভিসা বাতিল

আগের মতো কর্মব্যস্ত নয় মেহেরপুরের তাঁত পল্লী

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT