চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমান দুর্ঘটনা: ব্রাজিলের ৪ ফুটবলার ও ক্লাব সভাপতি নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
দগ্ধ অবশিষ্টাংশের পাশে উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ব্রাজিলের ফুটবল দল পালমাসের ৪ খেলোয়াড় ও ক্লাবটির সভাপতি মারা গেছেন। রোববার দুর্ঘটনার কথা বিবৃতিতে নিশ্চিত করেছে পালমাস কর্তৃপক্ষ।

প্রাণ হারিয়েছেন উড়োজাহাজটির পাইলটও। ব্রাজিলিয়ান কাপের ম্যাচ খেলতে গোইয়ানিয়া যাচ্ছিলেন পালমাস সভাপতি এবং ওই খেলোয়াড়রা। দেশটির নর্দার্ন স্টেটের টোকান্টিন্সে ফুটবল অঙ্গনে শোক নিয়ে আসা দুর্ঘটনাটি ঘটে।

রানওয়ের শেষ প্রান্তে টেকঅফের ঠিক আগ মুহূর্তে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। ৫০০ মিটার দূরে ছিটকে পড়ে। তাতে ক্লাব সভাপতি লুকাস মেইরা, ফুটবলার লুকাস প্রাক্সেডেস, গুইলের্মে নোয়ে, রানুলে ও মার্কাস মলিনারি মারা গেছেন।

বিমানটি দুই ইঞ্জিনের ব্যারন মডেলের ছিল, যার যাত্রী ধারণ ক্ষমতা ৬ জন।

ব্রাজিলিয়ান মিডিয়া বলছে দলের সাথে না যেয়ে ওই খেলোয়াড়রা প্রাইভেট প্লেনে ভ্রমণ করছিলেন, কারণ তারা কোভিড-১৯ পজিটিভ ছিলেন। রোববারই তাদের আইসোলেশনের শেষদিন ছিল। তারা ম্যাচটি খেলার জন্য প্রস্তুত ছিলেন। সেজন্য বিশেষ ব্যবস্থায় চার খেলোয়াড়কে নিয়ে উড়াল দিচ্ছিলেন ক্লাব সভাপতি। দলের বাকিরা একটি বাণিজ্যিক ফ্লাইটে উড়াল দিয়েছিলেন।

পালমাস ব্রাজিলের চতুর্থ বিভাগের দল। ১৯৯৭ সালে প্রতিষ্ঠা করা হয় ক্লাবটি। ২০১৬ সালে সেলেসাওদের আরেক ক্লাব শাপেকোয়েন্সের ১৯ ফুটবলার মারা গিয়েছিলেন এক ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায়।

ট্যাগ: বিমান দুর্ঘটনাব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা কয়েকবার বন্ধ, দীর্ঘ যানজট

পরবর্তী

তলবে হাজির হতে কুষ্টিয়ার এসপি হাইকোর্টে

পরবর্তী
কুষ্টিয়ার এসপি হাইকোর্টে হাজির, পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

তলবে হাজির হতে কুষ্টিয়ার এসপি হাইকোর্টে

করোনাভাইরাস পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: বিশ্বব্যাপী শনাক্ত প্রায় ১০ কোটি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT