চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার স্বর্ণ চোরাচালানে জড়িত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
অপরাধ
A A
স্বর্ণ চোরাচালানকারীসহ চারজন গ্রেপ্তার, ছবি দেখুন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে স্বর্ণ চোরাচালানের দায়ে বিমানের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার সহ দুজনকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা।

প্রতিটি ১০০ গ্রাম ওজনের মোট ১২ টি স্বর্ণবার (১.২ কেজি) স্বর্ণ উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণবারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০,০০০০০/- (ষাট লক্ষ) টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছে।

আটক দুইজনের মধ্যে একজন হলেন বিমান বাংলাদেশের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার (ট্রাফিক) মোহাম্মদ ওমর ফারুক এবং মালয়শিয়া ফেরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি০৮৭ ফ্লাইটের যাত্রী মোহম্মাদ কাজী কামরুল ইসলাম।

মইনুল খান জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাত থেকেই শুল্ক গোয়েন্দার দল বিমানবন্দরের বোর্ডিং ব্রিজসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। ভোর পাঁচটায় বিমানবন্দরে অবতরণ করলে বিমান থেকে যাত্রী নামার সময় ঐ যাত্রীকে শনাক্ত করে গোপনে অনুসরণ করতে থাকে শুল্ক গোয়েন্দার একটি দল।

অনুসরণের একপর্যায়ে ঐ যাত্রী বোর্ডিং ব্রিজের মধ্যেই বাংলাদেশ বিমানের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজারের নিকট কালো স্কচটেপে মোড়ানো দুটো প্যাকেট হস্তান্তর করলে তাদেরকে চ্যালেঞ্জ করে শুল্ক গোয়েন্দা। গোপন সংবাদ অনুযায়ী তাদের নিকট থেকে উদ্ধারকৃত প্যাকেটের মধ্যে স্বর্ণবার থাকার অস্তিত্ব নিশ্চিত হওয়ায় এদের দুজনকেই গ্রেফতার করা হয়।

মইনুল খান জানান, চোরাচালানের অভিযোগে গ্রেফতারকৃত দুই ব্যক্তিকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে এবং উদ্ধারকৃত স্বর্ণবার রাষ্ট্রীয় গুদামে জমা দেয় হবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের নিয়ে নিরাপত্তা শংকাতেও বাংলাদেশ

পরবর্তী

প্রধান বিচারপতিকে অপসারণের দায়িত্ব কার

পরবর্তী
প্রধান বিচারপতি এসকে সিনহা। (ফাইল ছবি)।

প্রধান বিচারপতিকে অপসারণের দায়িত্ব কার

ফাইল ছবি।

মান বাঁচানোর লড়াইয়ের আগে চোটে জর্জরিত বাংলাদেশ

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT