হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানি করেছে বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ। সেসময় বিমানে যাত্রীসেবার মানসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলে ধরেন প্রবাসী বাংলাদেশীরা। যাত্রীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নিয়ে, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।








