চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিব্রত বুবলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A
শবনম বুবলী

শবনম বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলী এখন ঢাকায়। তার নতুন ছবি ‘ফাইটার’ এর শুটিং শুরু হবে শিগগিরই। সেজন্য নতুন মোড়কে হাজির হবে বলে দিনের বেশিরভাগ সময় শরীরচর্চায় ব্যয় করছেন।

অবসরে বাসায় বিভিন্ন সিনেমা দেখছেন, পরিবারকে সময় দিচ্ছেন। অথচ খবর রটেছে শবনম বুবলী নাকি কক্সবাজারে ‘একটু প্রেম দরকার’ ছবির গানের শুটিং করছেন! এই খবরকে ভিত্তিহীন বলছেন বুবলী। জানালেন, এমন খবরে ভীষণ বিব্রত হচ্ছেন তিনি।

শাকিব খানের হাত ধরে ‘বসগিরি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে এসে জনপ্রিয়তা পাওয়া এই নায়িকা বৃহস্পতিবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনের কাছে বলেন, সত্যি আমি খুব বিরক্তবোধ করছি। বিব্রতও বোধ করছি। আমি কক্সবাজারে নই, ঢাকায় আছি। কিছুক্ষণ আগগে জিম থেকে বের হলাম। ড্রাইভ করে বাসায় ফিরছি।

‘শাহেনশাহ’ ছবির গানের শুটিংয়ে শাকিব খান আছেন কক্সবাজারে। ওই ছবির নায়িকা বুবলী নন, নুসরাত ফারিয়া এবং রোদেলা জান্নাত। ‘শাহেনশাহ’র গানের শুটিংয়ে শাকিব খান, রোদেলা কক্সবাজার আছেন। অন্যদিকে ‘একটু প্রেম দরকার’ ছবির আরেক দ্বিতীয় নায়িকা মৃদলাও আছেন সেখানে। জানা যায়, রোদেলার সাথে গান করে শাকিব খান এখন মৃদুলার সাথে শুটিং করছেন।

বুবলী বলেন, আমাকে নিয়ে কেন বারবার বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হয়? এতে করে আমি নিজে খুবই বিরক্ত। মানুষও বিভ্রান্ত হয়। সত্য মিথ্যে যাচাই-বাছাই করে খবর তৈরি করা উচিত। তিনি জানান, ‘একটু প্রেম দরকার’ দুই গানের শুটিং আগেই থাইল্যান্ডে শেষ করেছেন। বাকি আছে কয়েকটি সিকোয়েন্স। নির্মাতা জানালে শিগগিরই বাকি সিকোয়েন্সগুলো কাজ শেষ করবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারনুসরাত ফারিয়াবুবলীরোদেলালিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বারও কমেছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান।

সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রীর প্রথমদিন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রিয়াল-বেনফিকা ম্যাচ কেন ১১ মিনিট বন্ধ থাকল?

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: প্রধামন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে থাকছে অতি গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT