চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিফলে রুমানার লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাট হাতে নামা আট ব্যাটসম্যান যখন ব্যর্থ, তখন পাকিস্তানের বিপক্ষে একাই বুক চিতিয়ে লড়লেন রুমানা আহমেদ। কিন্তু শেষ পর্যন্ত বিফলে তার লড়াই। রুমানার ফিফটির পরও ১৪ রানে হার মানতে হয় বাংলাদেশকে। ফলে প্রথম ম্যাচ জিতে তিন টি-টুয়েন্টির সিরিজে ১-০তে এগিয়ে থাকল স্বাগতিক পাকিস্তান।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রান করে পাকিস্তান। জবাবে ৭ উইকেটে ১১২ রানের বেশি যেতে পারেননি বাংলাদেশ।

১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। সানজিদা ইসলাম (১৪) এবং নিগার সুলতানা (১৭) কিছুটা চেষ্টা করলেও বেশিদূর যেতে পারেননি। স্কোরবোর্ড হাফসেঞ্চুরি ছোঁয়ার আগেই উইকেট হারানোর হালি পূর্ণ করে বাংলাদেশ।

এরপরই অবশ্য শুরু হয় রুমানার লড়াই। ৩০ বলে ছয় চার ও দুই ছক্কায় ৫০ রান করলেও সঙ্গীর অভাবে বাকি কাজটা শেষ করতে পারেননি তিনি। দুই দলের মধ্যে একমাত্র হাফসেঞ্চুরি করা ব্যাটসম্যানও তিনি। পাকিস্তানের টাইট বোলিংয়ের সামনে পরের চার ব্যাটসম্যানের কেউই দুঅঙ্ক স্পর্শ করতে না পারায় প্রথম ম্যাচে ১৪ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

দুই উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার আনাম আমিন। তিনি ছাড়াও বল করা বাকি পাঁচজন রান আটকানোর সঙ্গে প্রত্যেকে একটি করে উইকেট নেন।

এরআগে বল হাতে শুরুটা দারুণ করে বাংলাদেশ। চার রানের সময় প্রথম উইকেটের পর স্কোরবোর্ডে ১৫ রান জমা হতেই দ্বিতীয় উইকেট তুলে নেয় সফরকারীরা। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে ৬০ রান তুলে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। যার বড় অবদান অধিনায়ক বিসমাহ মারুফের। ২৯ বলে ৩৪ রান করেন তিনি। ৩৩ রান করে অধিনায়ককে সঙ্গ দেন উমাইমা সোহাইল।

Reneta

এই জুটি ভেঙে পাকিস্তানের রানের চাকা আবার টেনে ধরে বাংলাদেশ। কিন্তু ইরাম জাভেদের ২৭ রানে তিন অঙ্ক ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। শেষদিকে ৫ বলে ১৬ রান করে বাংলাদেশের জন্য টার্গেটটা চ্যালেঞ্জিং করে তোলেন সিদরা নওয়াজ। সালমা খাতুনের শেষ ওভারে চারটি চারসহ ১৭ রান নেয় পাকিস্তান।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার জাহানারা আলম। চার ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এছাড়া পান্না ঘোষ, লতা মন্ডল ও রুমানা আহমেদ প্রত্যেকে একটি করে উইকেট নেন।

এই ম্যাচে হারলেও একদিন পর সমতা ফেরানোর সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। ২৮ অক্টোবর একই ভেন্যু, অর্থাৎ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টুয়েন্টিতে মাঠে নামবেন সালমা-জাহানারারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT