চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল জমল, তবে একটু দেরিতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: মিরপুরে পর্দা ওঠা বিপিএলের ষষ্ঠ আসরের শুরুটা ছিল ম্যাড়মেড়ে। ঘুমপাড়ানি ব্যাটিংয়ে বিরক্তি চূড়া ছোঁয়ার পর দেখা মেলে চার-ছক্কার প্রদর্শনী। টি-টুয়েন্টির সেই উত্তাপ গায়ে মেখে বিপিএল সিলেটে আসতেই পেছনে ফিরে যাওয়া। ছোট পুঁজির তিনটি ম্যাচ গড়ানোর পর অবশেষে বুধবার রাতে দেখা গেল রানের জোয়ার। সেটি হোম টিম সিলেট সিক্সার্সের ব্যাট ধরেই।

আগের রাতে ৬৮ রানে অলআউট হওয়া ডেভিড ওয়ার্নারের দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে শুরুতে ব্যাট করে তুলেছে ১৮৭ রান।

মঙ্গলবার যারা নিজ দলের খেলোয়াড়দের দুয়োধ্বনি দিয়েছেন, তারাই এদিন ‘সিক্সার্স…সিক্সার্স’ কোরাস তুলে গ্যালারি মাতিয়ে রাখলেন। আর উপভোগ করলেন লিটন-সাব্বির-ওয়ার্নার-পুরানের ব্যাটে আসা চার-ছক্কার প্রদর্শনী।

শেষটায় রোমাঞ্চ আরও বাড়িয়ে দিলেন ওয়ার্নার ডানহাতে ব্যাট করে। ক্রিস গেইলের করা ইনিংসের ১৯তম ওভারের চতুর্থ বলটি থেকে বাঁহাতি ব্যাটসম্যান স্ট্যান্স বদলে হয়ে যান ডানহাতি। ব্যাটিং স্টাইল পরিবর্তন করে প্রথম বলেই মারেন সোজা ব্যাটে ছক্কা। পরের বলে স্কয়ারলেগ দিয়ে চার, শেষ বলটায় রিভার্স সুইপ করে মারেন আরও একটি চার। শেষ পর্যন্ত ৬১ রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ান ওপেনার। খেলেন মাত্র ৩৬ বল।

তার আগে লিটন দাস খেলে যান ৪৩ বলে ৭০ রানের ইনিংস। এ দুই ব্যাটসম্যানের জ্বলে ওঠায় গেইলদের চ্যালেঞ্জে ফেলতে পেরেছে স্বাগতিক দল।

সিলেট পর্বে প্রথম তিন ম্যাচে আগে ব্যাট করা দল তুলতে পারে ১২৮, ৬৮ ও ১৩৬ রান। যার মধ্যে শেষটিতে ১৩৬ রান নিয়েও ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে জেতে রাজশাহী কিংস। সেটিও আবার ২০ রানের ব্যবধানে। ওরকম ম্যাচ দেখার পর রাতে দুইশর কাছাকাছি সংগ্রহ অস্বস্তি কাটিয়ে স্বস্তিতে ফেরার মতোই ব্যাপার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রায় সময়মতো ছাড়ছে ট্রেন, বাসেও নেই বাড়তি চাপ

মে ২৫, ২০২৬

নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা

মে ২৫, ২০২৬

আমাদের ফুলেরা

মে ২৫, ২০২৬
ছবি: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন।

ঈদযাত্রা না মৃত্যুযাত্রা?

মে ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দেশে ২ কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT