চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে ‘ব্যবসা’ করতে দেবে না বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

‘বিপিএল লস প্রজেক্ট’ কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারম্যান নাফিসা কামালের এই মন্তব্য ফলাও করে প্রকাশিত হয়েছে দেশের সংবাদমাধ্যমে। সেই কথার জের ধরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, ‘লস যদি হয় তাহলে ৮০ লাখ টাকার খেলেয়াড়কে কেউ ৪ কোটি টাকা দিয়ে কিনে নিত না।’

বিপিএলে বড় মাপের খেলোয়াড় দলে নিতে অর্থের ঝনঝনানি দেখায় ফ্র্যাঞ্চাইজি। চড়া মূল্যে পছন্দের খেলোয়াড়কে কিনে নেয় মালিকপক্ষ। তবে আসর শেষে তাদের কণ্ঠেই শোনা যায় অনুযোগের সুর- ‘লাভের দেখা নেই’।

ক্রমাগত লস হওয়ায় বিসিবির কাছে পুরো আয়োজনের লাভের অংশের দাবি জানিয়েছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি। বিসিবি অবশ্য তা আমলে নিচ্ছে না। বিসিবি সভাপতি জানিয়েছেন রেভিনিউ শেয়ারিং সম্ভব নয়।

Banglabid

ফ্র্যাঞ্চাইজি মালিকদের নানা দাবির মুখে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, বিপিএলে কাউকে ব্যবসা করার সুযোগ দেয়া হবে না। বিসিবি নিজেরাই চালাবে ৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এবারের আসর।

কোনো ফ্র্যাঞ্চাইজিকেই কোনো দল দেয়া হবে না। দলের মালিকও হবে বিসিবি। খেলোয়াড়দের পারিশ্রমিক, আবাসন থেকে শুরু করে সব খরচই বহন করবে বোর্ড। আয়োজন হবে নিজস্ব ব্যবস্থাপনায়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সামনে রেখে এবারের বিপিএলের নাম হবে ‘বঙ্গবন্ধু বিপিএল।’ তবে কেউ যদি পুরো আসর ও দলগুলোর পৃষ্ঠপোষক হতে চায় তাহলে আপত্তি করবে না বিসিবি।

Reneta

বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি নাজমুল হাসান এসব তথ্য জানান সংবাদমাধ্যমকে। তিনি বলেন, ‘বিপিএল অন্ধকারে যাবে কেন? আমরা চালাব। বিসিবি চালাতে পারবে না? শুনেন লস যদি হয় তাহলে ৮০ লাখ টাকার খেলোয়াড়কে ৪ কোটি টাকা দিয়ে কেউ নিত না। এগুলো করছে বেআইনিভাবে,,,,কতো দাম দিয়ে নিচ্ছে তা আপনারা জানেনও না। খোঁজ নিয়ে দেইখেন। লস হলে তো কেউ এতো টাকা দেয় না। নিশ্চিত অনেক লাভ করে, আরও লাভ করতে চায়।’

‘একটা জিনিস মনে রাখবেন, আমরা কি চাই। আমরা চাই যারা বিপিএলে আসবে তারা বিপিএলে খেলার উন্নয়ন, খেলোয়াড়ের উন্নয়নের জন্য আসবে। ব্যবসা করার জন্য নয়। এখানে সেই সুযোগ নেই।’-বলেন নাজমুল হাসান।

নতুন কাঠামোয় আগের আসরে অংশ নেয়া সাতটি দলই অংশ নেবে। দলগুলোর নাম কি হবে সেটা স্পন্সরের ওপর নির্ভর করবে। তবে ঢাকা ,চট্টগ্রাম, খুলনা এভাবে অঞ্চলভিত্তিকই থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসানবিপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দানবরূপী কিছু চালকদের রুখতেই হবে: হাছান মাহমুদ

পরবর্তী

দেশেই ডেঙ্গু শনাক্তের কিট উৎপাদন প্রক্রিয়া শুরু: প্রধানমন্ত্রী

পরবর্তী

দেশেই ডেঙ্গু শনাক্তের কিট উৎপাদন প্রক্রিয়া শুরু: প্রধানমন্ত্রী

ব্রিটেনের সংসদ স্থগিতের ঘোষণা বেআইনী: স্কটিশ আদালত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT