চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে দিন-রাতের তফাৎ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের উদ্বোধনী ম্যাচে রানখরা দেখে মিরপুরে আসা দর্শকরা হয়ত ভাবেননি সন্ধ্যায় ফ্ল্যাডলাইটের আলোয় দেখা যাবে চার-ছক্কার ঝলকানি। দুপুরে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে মাত্র ৯৮ রান নিয়েও শেষ ওভার পর্যন্ত লড়েছে রংপুর রাইডার্স। রাতের ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ৯ ওভারেই ঢাকা ডায়নামাইটস তুলে ফেলে ১০০ রান। একই উইকেটে দিন ও রাতের ম্যাচে দেখা গেল বিপরীত চিত্র।

বিনা উইকেটে শতরান পাড়ি দেয়া ঢাকা দুইশ ছোঁয়ার দারুণ সম্ভাবনা জাগালেও পারেনি ২০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে।

হযরতউল্লাহ জাজাই ও সুনিল নারিন মিলে ওপেনিং জুটিতে উপহার দেন ১১৬ রান। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারালে রান তোলার গতি কিছুটা কমে আসে।

Banglabid

২৮ বলে ৩৮ করে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন নারিন। ৪১ বলে ৭৮ রানের অসাধারণ ইনিংস খেলে ফেরেন হযরতউল্লাহ। দুই ওপেনার সাজঘরে ফেরার পর কাইরেন পোলার্ড (৩), অধিনায়ক সাকিব আল হাসান (২), নুরুল হাসান সোহান (১) রানের চাকা ঘোরাতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন।

শেষে শুভাগত হোম ব্যাটে ঝড় তুললে ১৮৯ রানের লড়াকু পুঁজি পায় ঢাকা। শুভাগত ১৪ বলে ৩৮ ও রাসেল ১৯ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। ষষ্ঠ উইকেটে ২৮ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজনে।

আরাফাত সানি নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, আরাফাত সানি ও কায়েস আহমেদ। ৩ ওভারে ৫৩ রান দিয়ে উইকেটহীন ছিলেন এক মৌসুম পর বিপিএলে ফেরা আলাউদ্দিন বাবু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে রোহিঙ্গা প্রত্যাবাসন পর্যবেক্ষণের অনুমতি চায় ইউএনএইচসিআর

পরবর্তী

যেকোনো সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স

পরবর্তী

যেকোনো সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স

সৈয়দ আশরাফের জানাজায় থাকবেন রাষ্ট্রপতি

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT