চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিধ্বংসী’ জাজাইয়ের আগমনী বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তান প্রিমিয়ার লিগে এক ওভারে ৬ ছক্কা মেরে আলোচনায় আসা হযরতউল্লাহ জাজাই বিপিএলে এসে বাংলাদেশি দর্শকদের মন জয় করছেন বাহারি সব শটে। এপিএলে এ বাঁহাতি ওপেনারের কীর্তি যে ফ্লুক ছিল না, সেটা প্রমাণ করেছেন বিপিএলে টানা দুই ম্যাচে বিধ্বংসী রূপে আবির্ভূত হয়ে।

বিপিএলে জাজাই খেলছেন দেশি-বিদেশি তারকাসমৃদ্ধ ঢাকা ডায়নামাইটসে। রাজশাহী কিংসের বিপক্ষে এ বাঁহাতি ওপেনার প্রথম ম্যাচেই খেলেন ৪১ বলে ৭৮ রানের দারুণ এক ইনিংস। মঙ্গলবার খুলনা টাইটানসের বিপক্ষে করেছেন ৩৬ বলে ৫৭। অন্যরা যখন মিরপুরের মন্থর উইকেটে সংগ্রাম করছেন, সেখানে ২০ বছর বয়সী আফগান তারকা করে চলেছেন সহজাত ব্যাটিং।

দুই ম্যাচে মেরেছেন ১২টি ছক্কা, সঙ্গে ৭টি চার। জাজাইয়ের প্রিয় ক্রিকেটার ক্রিস গেইল। ব্যাটেও দেখা যাচ্ছে ক্যারিবিয়ান ব্যাটসম্যানেরই ছায়া। গেইলের মতো আগ্রাসী হলেও জাজাই জানালেন, গেইলকে ভালো লাগে, তবে ব্যাটিংয়ে তাকে অনুসরণ করেন না, ‘আমি গেইলকে পছন্দ করি। তবে তাকে এভাবে অনুসরণ করি না, যে তার মতো করেই খেলতে চাইব।’

Banglabid

২০১০ সালে ক্রিকেটে হাতেখড়ি হওয়া জাজাই নিজের সম্ভাবনার জানান দেন গত বছরের আগস্টে। আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে করেন ঝড়ো অর্ধশতক। প্রথম ম্যাচে ৩৩ বলে ৭৬ ও পরের ম্যাচে ৫৪ বলে ৮২ রানের ইনিংস খেলেন এ ওপেনার। টি-টুয়েন্টি স্পেশালিস্ট নিজ দেশের জার্সি গায়ে তিন ম্যাচে করেছেন ১৭৪ রান।

সেই ফর্মটা বিপিএলেও টেনে এনেছেন জাজাই। অথচ তারকা সমৃদ্ধ ডায়নামাইটস একাদশে জায়গা হবে কিনা সেটি নিয়েই ছিলেন সন্দিহান।

‘কোচ যখন বলল তুমি প্রথম ম্যাচ খেলবে, খুবই রোমাঞ্চিত হয়েছি। ইয়ান বেল, কাইরেন পোলার্ড, সুনিল নারাইন, ব্রাভো, অনেক বড় বড় নাম আমাদের দলে। একাদশে থাকতে পারায় খুব খুশি হয়েছি। একাদশে টিকে থাকার একটা চ্যালেঞ্জ তো ছিলই, তবে এপিএলে সব ম্যাচে একাদশে ছিলাম এটিও আমাকে আত্মবিশ্বাস দিয়েছে।’

Reneta

‘আমি নিজেকে বিশ্বাস করি, কী করতে পারি। এটা আমাকে আত্মবিশ্বাস যোগায়। তবে আজ আমাকে একটু ভিন্নভাবে খেলতে হয়েছে। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল না। কঠিন ছিল, বল নিচু হয়ে আসছিল, মানিয়ে নিয়ে খেলতে হয়েছে।’ ধারাবাহিকভাবে রান করার রহস্য নিয়ে এভাবেই বললেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজাইবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT