চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুতে হাত-পা হারানো রাকিবুজ্জামানের ক্ষতিপূরণে রুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০২১
- সেমি লিড, আদালত
A A
প্রেস কনফারেন্সে অংশগ্রহণকারী ব্যক্তিরা, নারী ও পুরুষ, বিভিন্ন পেশার. Channel i News - চ্যানেল আই নিউজ

পল্লী বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে হাত-পা হারানো শিশু রাকিবুজ্জামানের ক্ষতিপূরণ প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

এছাড়াও রাকিবুজ্জামানের এখন পর্যন্ত কি চিকিৎসা হয়েছে এবং আরও কি কি চিকিৎসা প্রয়োজন- তা আদালতকে জানাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালকের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

ঘটনার পর রাকিবুজ্জামানদের বাড়ির কেটে দেয়া বিদ্যুত সংযোগ পুনরায় দিতেও নির্দেশ দিয়েছেন আদালত।

এক হাত-পা হারা রাকিবুজ্জামানের জন্য ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ সোমবার আদেশ দেন।

বিদ্যুৎ ও জ্বালানি সচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, জোনাল ম্যানেজার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, প্রকল্প পরিচালক, সাতক্ষীরার জেলা প্রশাসক ও প্রধান বিদ্যুৎ পরিদর্শককে আগামী ৭ দিনের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৮ নভেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম। তার সাথে ছিলেন
আইনজীবী মোহাম্মদ তারিকুল ইসলাম ও আইনজীবী রোহানি সিদ্দিকা। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

রিটের পক্ষের আইনজীবী আজ আদালতে বলেন, ‘সাতক্ষীরার আশাশুনি থানার প্রতাপনগরের রাকিবুজ্জামানদের বাড়ির ওপর দিয়ে কভারহীন বিদ্যুতের লাইন না নিতে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর আবেদন করা হয়। প্রয়োজনে কাভারযুক্ত তার টানার ক্ষেত্রে খরচের টাকা দেয়ার প্রস্তাব দেয়া হয়। কিন্তু এসব না শুনে পল্লী বিদ্যুৎ সমিতি ওই বাড়ির ওপর দিয়ে কভারহীন বিদ্যুতের লাইন টানে।’

‘‘একপর্যায়ে গত ৯ মে ৭ বছরের শিশু রাকিবুজ্জামান ওই বিদ্যুতের লাইনে বিদ্যুতায়িত হয়। এতে তার শরীর ঝলসে যায়। দ্রুত তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন। এখানে চিকিৎসাধীর একপর্যায়ে গত ১২ মে রাকিবুজ্জামানের ডান হাতের ও ডান পায়ের একাংশকেটে ফেলা হয়।

এমন বাস্তবতায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কাছে রাকিবুজ্জামানের চিকিৎসা ও ক্ষতিপূরণের জন্য আবেদন করা হয়। তবে পল্লী বিদ্যুৎ সমিতি এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়।’’

রিটের পক্ষের আইনজীবী তাজুল ইসলাম আদালতকে বলেন, ‘শিশু রাকিবুজ্জামানের স্বপ্ন ছিলো ডাক্তার হবার। কিন্তু বিদ্যুতায়িত হয়ে তার হাত-পা কাটা পড়া এখন সে দুর্বিষহ এক জীবনের মুখোমুখি। ‘

ট্যাগ: ক্ষতিপূরণশিশুহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ পেলেন কঙ্গনা-আদনান সামি

পরবর্তী

ওবায়দুল কাদের বললেন, অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা

পরবর্তী
প্রধানমন্ত্রী বরিশালের ফুটেজ দেখে গ্রেপ্তারির নির্দেশ দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদের বললেন, অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা

বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল ভবনের বাংলা ও ইংরেজি নামের বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন মামলায় সাংবাদিক কাজলের বিচার শুরু

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT