চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুতের জ্বালানি তেল আমদানিতে লাগবে না অনুমোদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাসের কারণে আমদানি-রপ্তানি বাণিজ্য ও শিল্পোৎপাদন স্বাভাবিক রাখতে বেশকিছু নীতি-সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসেবে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের সহযোগী কোম্পানির মাধ্যমে বিনা অনুমতিতে জ্বালানি তেল আমদানি করতে পারবে।

এছাড়া এখন থেক স্থানীয় ব্যাক টু ব্যাংক ঋণপত্রের (এলসি) বিল নস্ট্রো অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যাবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ৪-৫ টি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের সহযোগী কোম্পানির মাধ্যমে বিদেশ থেকে কাঁচামাল হিসেবে ফার্নেস অয়েল ও হাই সালফার ফুয়েল অয়েল আমদানি করে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হয়। করোনার কারণে এখন এ শর্ত শিথিল করা হয়েছে। চলমান সাধারণ ছুটির সময়ে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই জ্বালানি আমদানি করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমদানি এলসির মেয়াদ বাড়িয়ে আগেই ৩৬০ দিন করা হয়েছে। এখন কাঁচামাল হিসেবে সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে জ্বালানি তেল আমদানির জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নির্ধারিত সংশ্লিষ্ট সহযোগী কোম্পানি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষে জ্বালানী তেল আমদানি করতে পারবে।

এছাড়া সাধারণ ছুটিতে কেন্দ্রীয় ব্যাংক বন্ধ থাকায় নস্ট্রো অ্যাকাউন্টের মাধ্যমে এলসি বিল পরিশোধ করা যাবে।

নস্ট্রো অ্যাকাউন্ট হচ্ছে- বিদেশের দায়দেনা পরিশোধের জন্য বিদেশের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যাংকগুলোর অ্যাকাউন্ট। এ অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকের পক্ষে বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টে সংশ্লিষ্ট পণ্য বিক্রেতার এলসি মূল্য পরিশোধ করা হয়। আবার রপ্তানি বিল ও রেমিট্যান্সের অর্থ ওই নস্ট্রো অ্যাকাউন্টে যোগ হয়।

কেন্দ্রীয় ব্যাংকের অন্য একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় ব্যাক টু ব্যাক এলসির বিল বৈদেশিক মুদ্রায় নিয়োজিত ব্যাংকগুলো তাদের নস্ট্রো অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবে। এ বিলের পরিমাণ যেহেতু স্বল্প, তাই করেসপন্ডেন্ট (প্রতিনিধি) বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে আলাপ করে এ লেনদেনের ক্ষেত্রে সর্বনিম্ন চার্জ নিতে হবে।

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সম্পাদকদের বিরুদ্ধে মামলায় এডিটরস গিল্ডের উদ্বেগ

পরবর্তী

টাঙ্গাইলের প্রথম করোনাভাইরাসে আক্রান্ত যুবকের মৃত্যু

পরবর্তী

টাঙ্গাইলের প্রথম করোনাভাইরাসে আক্রান্ত যুবকের মৃত্যু

ব্যবহারকারীর তথ্যের সুরক্ষায় পরিবর্তন নিয়ে আসছে জুম

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT