চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিজয় সমাবেশ’ থেকে যে ঘোষণা আসতে পারে

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১০:০৪ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

আওয়ামী লীগের বিজয় সমাবেশ থেকে সমৃদ্ধির যাত্রা অব্যহত রাখতে দেশবাসীর সহযোগিতা চাওয়ার পাশাপাশি দুর্নীতি-মাদক ও জঙ্গিবাদ নির্মূলে দলীয় নেতাকর্মীদের প্রতি দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিশেষ নির্দেশনা আসবে।

এছাড়া ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক আওয়ামী লীগের একাদশ জাতীয় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে থাকবে বিশেষ দিকনির্দেশনা।

আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে।

Banglabid

একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশ করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ সমাবেশ সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের রয়েছে সর্বোচ্চ প্রস্তুতি।

এছাড়া সমাবেশকে মহাসমুদ্রে রূপ দিতে ঢাকার পার্শ্ববর্তী জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন ও ঢাকা মহানগরের দলীয় নেতাকর্মীরা ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করবেন দলের সভাপতি। বিশেষ করে মাদক নির্মূলে যে যুদ্ধ তাতে সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা আসবে এ সমাবেশ থেকে।

Reneta

তিনি বলেন: নির্বাচনে গণজোয়ারের মতো ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে গণজোয়ার সৃষ্টি হয়ে এ সমাবেশ স্মরণকালের বিশাল জনসমুদ্রে পরিণত হবে।

বিজয় সমাবেশ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কী বার্তা দিতে পারেন? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন: আমরা আগামী দিনে কী করতে চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এটাও জানান দেবো। মুক্তিযুদ্ধের পক্ষের সবার কাছে সহযোগিতা, পরামর্শ ও উপদেশ চাওয়ারও সম্ভাবনা আছে আমাদের নেত্রীর। এছাড়া উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সব শ্রেণী-পেশার মানুষের পরামর্শ ও সহযোগিতা চাইবেন তিনি।

দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এ প্রসঙ্গে বলেন: মানুষের জীবনে স্বপ্ন দেখিয়েছেন শেখ হাসিনা। সেই স্বপ্ন বাস্তবায়নে আগামীকাল সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশবাসীকে এই ঐতিহাসিক বিজয় মহাসমাবেশ থেকে কথা বলবেন। জাতির উদ্দেশে বিজয় বার্তা ও দিক-নির্দেশনা দেবেন। সেই পরিকল্পনা নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। 

শনিবার দুপুর আড়াইটায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উদ্দেশে বক্তব্যের শুরুতে একটি অভিনন্দনপত্র পাঠ করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এরপর অন্য নেতাদের বক্তব্য শেষে জনগণসহ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিজয় বার্তা দেবেন শেখ হাসিনা। দুপুর ৩টার দিকে বিজয় সমাবেশে মঞ্চে উপস্থিত হবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জতীয় নির্বাচনপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবিজয় সমাবেশলিড নিউজশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপিকে চাঙ্গা করতে দলের সিনিয়র নেতারা কী ভাবছেন?

পরবর্তী

‘আমি বেঁচে থাকতে পরিচালক-প্রযোজকদের মধ্যে ঝামেলা হতে দেব না’

পরবর্তী

'আমি বেঁচে থাকতে পরিচালক-প্রযোজকদের মধ্যে ঝামেলা হতে দেব না'

এমন ছক্কা আগে দেখেনি বিপিএল

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT