চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে রাজধানীতে কিছু রাস্তায় বিকল্প পথে চলাচলের নির্দেশনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার জনাব মোঃ আছাদুজ্জামান মিয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কিছু নির্দেশনা মেনে চলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

অনুষ্ঠানকালে প্যারেড স্কয়ার সংলগ্ন এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্যান্য সকল প্রকার যানবাহনকে সকাল ৭ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কয়েকটি সড়ক পরিহার করে বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

যেসব সড়ক পরিহার করতে অনুরোধ:

১। খেজুর বাগান ক্রসিং হতে উড়োজাহাজ ক্রসিং-রোকেয়া সরণী হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত।

২। শ্যামলী শিশু মেলা ক্রসিং হতে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণী পর্যন্ত।

৩। প্রধানমন্ত্রীর কার্যালয় এর সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত।

৪। বিজয় সরণী ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত।

৫। প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ হতে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত।

এছাড়াও গাড়ি পার্কিং এর ক্ষেত্রে আমন্ত্রিত অতিথিদের কিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে:

১। বিজয় দিবস কুচকাওয়াজ-২০১৬ এর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণ পত্রের সাথে সরবরাহকৃত ক-বিশেষ, ক-১, ক-২, সক, সক-১, শ, বিনা, সক-২, সব, ম-১, ম-২ ও সম অক্ষরের স্টিকার গাড়ির উইন্ড স্ক্রীনে যথাযথ স্থানে প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।

২। ক-বিশেষ, ক-১, ক-২, সক-১, শ, বিনা, সক-২, সব, ম-১, ম-২ ও সম অক্ষরের স্টিকারযুক্ত যানবাহনসমূহকে বেগম রোকেয়া সরণী হয়ে আমন্ত্রণপত্রের পথ নির্দেশনা অনুযায়ী নির্ধারিত প্রবেশ গেট দিয়ে প্যারেড স্কয়ার কুচকাওয়াজ এলাকায় প্রবেশ করতে এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্তৃক নির্দেশিত স্থানে গাড়ি পার্কিং করার জন্য পরামর্শ দেয়া হলো।

৩। পার্কিংরত গাড়ির চালককে নিজ-নিজ গাড়ির নিকট অবস্থান করার জন্য পরামর্শ দেয়া হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবসের প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে ঢাকা হতে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর সাড়ে ৪ টা হতে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা সাভার স্মৃতিসৌধে যাতায়াত করবেন। এ উপলক্ষে ঐদিন ভোর সাড়ে ৩ টা হতে সকাল সাড়ে ৯ টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরীসহ বড় গাড়িগুলো গাবতলী আমিন বাজার ব্রীজ-সাভার রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে নাগরিকদের উদ্দেশে বলা হয়, আরিচা হতে আমিন বাজার হয়ে ঢাকাগামী গাড়ির চালক/ব্যবহারকারীকে যানবাহনসমূহ নবীনগর বাজার হতে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করার জন্য অনুরোধ করা হলো। এছাড়া টাঙ্গাইল হতে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশের জন্য পরামর্শ দেয়া হলো।

নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করে প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ মহান বিজয় দিবস উদযাপনকালে উপরোক্ত অনুষ্ঠানসমূহ চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

সংযুক্ত স্কেচম্যাপটি অনুসরণ করার অনুরোধ জানিয়েছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

ট্যাগ: ডিএমপিবিজয় দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্মিথের শতকে প্রথম দিনেই কোণঠাসা পাকিস্তান

পরবর্তী

টিভিতে পর্নো ছবি চালু রেখে ক্রিসমাসের শুভেচ্ছা জানালেন রেসলার

পরবর্তী

টিভিতে পর্নো ছবি চালু রেখে ক্রিসমাসের শুভেচ্ছা জানালেন রেসলার

বায়ু দূষণ: বেইজিংয়ে রেড অ্যালার্ট

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT