চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে প্যারেড স্কয়ারের বর্ণাঢ্য কুচকাওয়াজে রাষ্ট্রপতি

ওবায়দুল রশিদ ওবায়দুল রশিদ
১:২৪ পূর্বাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

জাতীয় প্যারেড স্কয়ারে বিজয় দিবস কুচকাওয়াজ ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজে অন্যান্য প্রদর্শনীর সঙ্গে সশস্ত্র বাহিনীতে যুক্ত হওয়া নতুন সমরাস্ত্র প্রদর্শিত হয়েছে।

বিজয় দিবস কুচাওয়াজে প্যারেড স্কয়ারে প্যারেড মার্চ করে প্রবেশের পর পতাকাবাহি দল প্যারেডে যোগ দেয়। এরপর প্যারেড স্কয়ারে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আসেন প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ সালাম গ্রহণ করে প্যারেড পরিদর্শন করেন। সেসময় রাষ্ট্রপতির অনুমতি নিয়ে প্যারেড শুরু করেন প্যারেড অধিনায়ক মেজর জেনারেল ওয়াকার উজ জামান।

এরপর একে একে সেনা, নৌ, বিমান বাহিনী সহ, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার কোস্টগার্ড সহ অন্যান্য কন্টিনজেন্ট কুচকাওয়াজ করে প্যারেড স্কয়ার প্রদক্ষিন করেন। যার মধ্যে এবারই প্রথম যুক্ত হয়েছে সেনা বাহিনীর নারী কন্টিনজেন্ট।

ওয়ার ডগ ও অশ্বারোহী দলের অভিবাদন শেষে জাতীয় পতাকা সহ বিভিন্ন পতাকা নিয়ে ছত্রী সেনারা অবতরন ও অভিবাদন জানায়। বিশাল পতাকা নিয়ে প্যারেড স্কয়ারে আসে জাতীয় পতাকাবাহী কন্টিনজেন্ট।

আর্মি এভিয়েশন, নেভাল এভিয়েশন ও র‌্যাবের ফ্লাইপাস্ট শেষে যান্ত্রিক বহরের কুচকাওয়াজ। এরপর শুরু হয় বিমান বাহিনীর ফ্লাই পাস্ট। যেখানে ছিলো বিমান বাহিনীতে নতুন যুক্ত হওয়া হেলিকপ্টার এবং যুদ্ধ ও প্রশিক্ষন বিমান। এরপর বিমান বাহিনীর এ্যারোবেটিক ডিসপ্লে।

সম্মিলিত বাদক দলের কুচকাওয়াজের মধ্য দিয়ে শেষ হয় মহান বিজয় দিবসের কুচকাওয়াজ। 

ট্যাগ: বিজয় দিবসবিজয়ের মাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিসাইল পরীক্ষার কারণে ইরানের উপর নিষেধাজ্ঞার আহবান

পরবর্তী

এবার এলো ড্রোনসহ অটোপাইলট কার

পরবর্তী

এবার এলো ড্রোনসহ অটোপাইলট কার

বিজয় দিবসে স্মারক টিকেট, খাম ও কার্ড অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT