চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারিক আদালতে যেতে হবে খালেদার পুত্রবধূ জোবাইদাকে

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৫:০৪ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৭
আদালত
A A

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের করা  মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সেই সঙ্গে জোবাইদার বিরুদ্ধে দুদকের করা এই মামলা পরিচালনার জন্য আট সপ্তাহের মধ্যে তাঁকে বিচারিক আদালতে উপস্থিত হতে বলা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ-সংক্রান্ত রুল খারিজ করে রায় দেন।

আজকের এই রায়ের ফলে জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা এই মামলা বিচারিক আদালতে চলতে বাধা নেই বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

আদালতে জোবাইদা রহমানের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও আইনজীবী কায়সার কামাল। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

জোবায়দার আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের জানান, ‘জোবায়দাকে এই মামলা বিচারিক আদালতে নির্বিঘ্নে পরিচালনার জন্য  আট সপ্তাহ সময় দিয়েছেন আদালত।’

এর আগে গত ১০জানুয়ারি এমামলা সংক্রান্ত রুলের ওপর শুনানি শেষে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, তাঁর স্ত্রী জোবাইদা ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে কাফরুল থানায় এ মামলা হয়। ২০০৮ সালের ৩১ মার্চ এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক।
জোবাইদা রহমান বরতমানে স্বামী তারেক রহমানসহ যুক্তরাজ্যে আছেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

একজন অভিজ্ঞ ব্যাটসম্যানের খোঁজে নির্বাচকরা

পরবর্তী

অভিবাসীদের সচেতন করতে আসছে বিশেষ প্রকল্প

পরবর্তী

অভিবাসীদের সচেতন করতে আসছে বিশেষ প্রকল্প

ফাইল ছবি

দেশবাসী মনে করে প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ: খালেদা জিয়া

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT