আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারবে, তবে সহিংস হলে গুলি করার ক্ষেত্রে আইন শৃখলা বাহিনীকে কঠোরভাবে আইন অনুসরণ করতে বলেছেন হাইকোর্ট। দায়ের করা রিট খারিজ করে পর্যবেক্ষণসহ ওই আদেশ দেন আদালত। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আবেদনকারীদের আবেদন রাজনৈতিক ও উদ্দেশ্যমূলক হওয়ায় গ্রহণ করেনি আদালত।








