চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকল্পধারার নতুন বিকল্প কী?

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১১:১১ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

নেতৃত্বের লড়াই, বিএনপিবিরোধী মনোভাব, জামায়াতকে বর্জন প্রশ্নে সিদ্ধান্তহীনতাসহ বেশ কয়েকটি কারণে শেষ পর্যন্ত নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় ঐক্যফ্রন্টে’ অন্তর্ভুক্ত হতে পারেনি বিকল্পধারা।

মূলত ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি জাতীয় ঐক্য প্রক্রিয়ার যে উদ্যোগ, তার সূচনায় ছিলেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

কিন্তু শেষ মুহূর্তে সেই দলকে বাদ দিয়েই শনিবার ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি, জেএসডি, নাগরিক ঐক্যের সমন্নয়ে আত্মপ্রকাশ করেছে নতুন জোট ‘জাতীয় ঐক্যফ্রন্ট’।

Banglabid

এই পরিস্থিতিতে কি করবে বিকল্পধারা? দলটি কি এখন অন্য ছোট দলগুলোর সঙ্গে জোট করবে? নাকি চৌদ্দ দল বা আওয়ামী লীগের সঙ্গে জোটে যাবে?

চ্যানেল আই অনলাইনকে এমন নানা প্রশ্নের জবাব দিয়েছেন বিকল্পধারা সিনিয়র যুগ্ম-মহাসচিব মাহি বি চৌধুরী।

তিনি বলেছেন, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ঐক্য করার পরোক্ষ চক্রান্তে আমরা কখনো থাকবো না। ঐক্যটা স্বাধীনতা বিরোধীদের বাদ দিয়ে হতে হবে। সেই সঙ্গে সংসদে ভারসাম্য সৃষ্টি করতে হবে। শুধুমাত্র বিএনপিকে ক্ষমতায় আনার জন্য জাতীয় ঐক্য হতে পারে না। এবং তার সঙ্গে আমরা থাকবো না। সেজন্যই তারা হয়তো ভেবেছে আমাদের বাদ রেখেই ঐক্য করা সুবিধাজনক।

Reneta

তার আরো অভিযোগ, এই ঐক্য প্রক্রিয়ায় ড. কামাল হোসেন স্বাধানতাবিরোধীদের বেশি গুরুত্ব দিয়েছেন।

মাহি বি চৌধুরী বলেন: আমরা সঙ্গে থাকলে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে পরোক্ষ এই ঐক্য করা সম্ভব হবে না। স্বাধীনতাবিরোধীরা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই ড. কামাল হোসেন এমনটা করেছেন।

বিকল্পধারা সিনিয়র যুগ্ম-মহাসচিব মাহি বি চৌধুরী

বিকল্পধারার পরবর্তী রাজনৈতিক করণীয় কি হবে জানতে চাইলে তিনি বলেন: আমরা এখনো আলাদাভাবে কিছু করছি না। স্বাধীনতাবিরোধীদের বাদ দিয়ে একটি জাতীয় ঐক্য প্রক্রিয়া গঠনে আমাদের যে চেষ্টা তা অব্যাহত থাকবে। জাতির বিশ্বাস যেন আমরা রক্ষা করতে পারি এবং ভবিষ্যতে যেন অবিশ্বাসী না হই সে প্রচেষ্টা অব্যহত থাকবে।

বিকল্পধারাকে বাদ রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কোনো ভূমিকা রয়েছে কিনা জানতে চাইলে বিএনপির সাবেক এ সংসদ সদস্য বলেন: তারেক রহমানের কোনো ভূমিকা ছিল কিনা এটা আমি বলতে পারবো। আমি এতটুকু বলতে পারি ‘বর্তমান বিএনপি’ক জামায়াতীকরণের হাত থেকে রক্ষা করার জন্য আমার বাবা দলের প্রথম মহাসচিব হিসেবে চেষ্টা করেছেন। বিএনপির ভেতরের অনেক নেতাকর্মী আমাদের এই চিন্তাকে সমর্থন করে ও বিশ্বাস করে।

আওয়ামী লীগ ও ১৪ দলের সঙ্গে জোটের কোনো চিন্তা বিকল্পধারার রয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন: আওয়ামী লীগ এবং ১৪ দলের বিরুদ্ধেই আমাদের এই সমস্ত প্রক্রিয়া। তাদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্যই আমাদের এসব প্রচেষ্টা। সে সেখান থেকে তাদের সঙ্গে যাওয়ার কোন প্রশ্নই আসে না।

তবে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে যুক্ত হওয়ার আশা এখনো ছাড়েননি বিকল্পধারার এ নেতা। আজকের সংবাদ সম্মেলনে দেয়া তার বক্তব্যেই সেই ইঙ্গিতও মিলেছে।

সেখানে তিনি বলেছেন, ‘‘এতকিছুর পরও নিজেদের ঐক্য টিকিয়ে রাখতে বিকল্পধারার পক্ষ থেকে চেষ্টা থাকবে।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ঐক্যফ্রন্টড. কামাল হোসেনবিকল্পধারালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্যোগ প্রশমনে কতটা প্রস্তুত আমরা?

পরবর্তী

‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কখনোই প্রীতি নয়’

পরবর্তী

‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কখনোই প্রীতি নয়’

নেত্রকোনার কোনায় কোনায় বাবরের সেই ত্রাসের রাজত্ব

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT