চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের একজন রাজনীতিবিদ, বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বিএনপি নেতারা এখন সরকারের ওপর গুম-খুনের দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন: বিএনপি মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা করছে। চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যার সাথে কারা জড়িত ছিল?

শনিবার নিজ বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন: তখন তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়েছিল। কিন্তু পরবর্তীতে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিনকে অপহরণ ও হত্যার সাথে জড়িত ছিল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুঃখের সাথে বলেন: জামাল উদ্দিন হত্যার ঘটনা উন্মোচিত হওয়ার পরও বিএনপি মুখে যত কথাই বলুক, নিজেরাই মনন-মগজে গুম, হত্যা, ষড়যন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের মত বিষয়গুলো বহন করছে।

বিএনপি নেতারা গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে যে বক্তব্য দিয়ে যাচ্ছে তার বিপরীতে ওবায়দুল কাদের বলেন: দিন-রাত তারা সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন, গণমাধ্যম স্বাধীন এবং হস্তক্ষেপমুক্ত থেকে কাজ করছে।

প্রতিদিন কাগজ, সংবাদে, টকশোতে সরকারের সমালোচনা হচ্ছে- এজন্য তো কোনো গণমাধ্যমে কিংবা বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের বিচার বিভাগ নিয়ে কথা বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: শেখ হাসিনা সরকার বিচার বিভাগের ওপর নূন্যতম কোনো হস্তক্ষেপ করছে না।

তিনি বলেন: বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। বিএনপির কাছে বিচার বিভাগের স্বাধীনতা মানে বিচারের রায় নিজেদের পক্ষে যেতে হবে। রায় নিজেদের পক্ষে গেলে বলে বিচার বিভাগ স্বাধীন আর বিপক্ষে গেলে তারা বলে বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করছে।

বিএনপির এ দ্বৈতনীতি জনগণের কাছে এখন স্পষ্ট বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ট্যাগ: আওয়ামী লীগগুমবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে মানবাধিকার লঙ্ঘনের কোন ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

আফগানিস্তানকে স্থগিত তহবিল দিতে রাজি দাতারা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানকে স্থগিত তহবিল দিতে রাজি দাতারা

নগদের লোগো, ডিজিটাল অর্থপ্রদান সেবা সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল বাংলাদেশ ভিশনের সফল উদ্যোগ ‘নগদ’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT