চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি নেতা আমির খসরু রিমান্ডে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রাম তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সফি উদ্দিনের আদালত।

এর আগে পুলিশ আদালতে দুই দিনের রিমান্ডের আবেদন জানায়। দুই পক্ষে শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানির আগে আদালতের খাস কামরায় দু’জন আইনজীবীর সাথে আমির খসরু মাহমুদ চৌধুরীর ফাঁস হওয়া অডিও কণ্ঠ পরীক্ষার জন্য নেয়া হলে তিনি তা দিতে অস্বীকার করেন। এসময় আমির খসরু মাহমুদ চৌধুরী ইউটিউব থেকে তার নমুনা ভয়েস সংগ্রহের পরামর্শ দেন মামলার তদন্ত কর্মকর্তাকে।

নিরাপদ সড়কের দাবীতে ছাত্রদের আন্দোলনের সময় আমির খসরু মাহমুদ কে উস্কানি দেয়ার অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের করা নগরীর কোতোয়ালী থানার মামলায় গত রোববার আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর নিহত হওয়ার আন্দোলনের মধ্যে আমির খসরুর মাহমুদ চৌধুরীর সঙ্গে কুমিল্লায় অবস্থানরত নওমী নামে এক ছাত্রদলের কর্মীর কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়।

এতে আমির খসরুর কন্ঠে বলতে শোনা যায়, তিনি ওই কর্মীকে বলছেন ঢাকায় এসে লোকজন নিয়ে নেমে পড়তে। ওইদিনই ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়।

ট্যাগ: নিরাপদ সড়ক আন্দোলনবিএনপিরিমান্ড মঞ্জুরসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে বিবেচনায় টেস্ট দলে খালেদ-আরিফুল

পরবর্তী

ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ৫’শ ২০ কোটি টাকার মানহানি মামলা

পরবর্তী

ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ৫’শ ২০ কোটি টাকার মানহানি মামলা

বিয়ে

আগুনের গাউনে বিয়ের কনে

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT