চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির পার্টি অফিস এখন গুজবের ফ্যাক্টরি: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন গুজবের ফ্যাক্টরি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন: এ দলের কেন্দ্রীয় অফিস হচ্ছে গুজবের বিশাল এক ফ্যাক্টরি। তারা তাদের পার্টি অফিসে বসে বসে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নানা অপপ্রচার করছে, অন্যদিকে গুজব রটাচ্ছে।

শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি এ কথা বলেন।

Banglabid

ওবায়দুল কাদের বলেন: বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিগুলো দুর্বল হয়ে গেছে। তাই বলে তারা শেষ হয়ে গেছে এমনটা মনে করার কোন কারণ নেই। তারা তলে তলে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সাম্প্রদায়িক শক্তিগুলো এখনও দেশের অভ্যন্তরে নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। দেশের বাইরেও দু-একটা চালাচ্ছে।

তিনি বলেন: আজকে দেশের ভেতরে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। দেশের বাইরেও দেশকে হেয় করার জন্য অপচেষ্টা চালানো হচ্ছে। এর সঙ্গে সাম্প্রতিক যে গুজব এর কোনো যোগসুত্র আছে কি না তা খতিয়ে দেখতে হবে।

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন: বিএনপির রাজনীতির মাঠ এবং নির্বাচনে ব্যর্থ হয়ে অপপ্রচার করছে। তারা তাদের নেত্রীকে নিয়ে হুতাশ করছে। তাদের নেত্রী যতটা না অসুস্থ তার থেকে বেশি প্রচারের চেষ্টা করছে। আজকে এ দলের কেন্দ্রীয় অফিস হচ্ছে গুজবের বিশাল এক ফ্যাক্টরি। তারা তাদের পার্টি অফিসে বসে বসে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নানা অপপ্রচার করছে, অন্যদিকে গুজব রটাচ্ছে।

Reneta

তিনি আরও বলেন: দেশে বর্তমানে যে গুজব ছড়ানো হচ্ছে তাতেও এই বিএনপি নামক দলটির হাত রয়েছে। এদের গুজবের যে ফ্যাক্টরি সেখান থেকেই গুজব ছড়ানো হচ্ছে। আমরা জানি কে কোথায় বসে বসে ষড়যন্ত্র করছে। দেশে হচ্ছে বিদেশে হচ্ছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন: বিএনপির ওপর থেকে জনগণ আস্থা হারিয়ে ফেলেছে। তারা এখন কোন সত্য কথা বললেও মানুষ বিশ্বাস করে না। তাদের অবস্থা গল্পের ওই রাখাল বালকের মতো। যেদিন সত্যি বাঘ আসলো মানুষ তার কথা বিশ্বাস করল না, ডাকে সাড়া দিল না। তাদের প্রতি আস্থাহীনতা এমন পর্যায়ে পৌঁছেছে যে গল্পের রাখাল বালকের মত বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে অপপ্রচার করে বেড়াচ্ছে।

বিএনপির আন্দোলনে ব্যর্থতা তুলে ধরে তিনি আরও বলেন: দেড় বছর বেগম জিয়া কারাগারে কিন্তু তারা দেড় মিনিটের জন্যও আন্দোলন করতে পারলো না!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুলনায় ময়ূর নদী উদ্ধার অভিযান

পরবর্তী

রিয়ালের বিপক্ষে ‘সপ্তম স্বর্গে’ অ্যাটলেটিকো

পরবর্তী

রিয়ালের বিপক্ষে ‘সপ্তম স্বর্গে’ অ্যাটলেটিকো

‘জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই’ চ্যাম্পিয়ন পেরিকোলোসো পিয়াট

সর্বশেষ

সালমান-নয়নতারার সেই ছবির নাম ‘মনস্টার’!

আগস্ট ২১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: নিহত সব যাত্রী

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT