চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির গণঅভ্যুত্থানের হুমকি দুঃস্বপ্ন: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৭
রাজনীতি
A A
ওবায়দুল কাদের গণঅভ্যুত্থানের হুমকি নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির গণঅভ্যুত্থানের হুমকি দুঃস্বপ্ন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির গণআন্দোলন, গণঅভ্যুত্থানের হুমকি নেতাকর্মীদের চাঙ্গা করার কৌশল। তাদের গণঅভ্যুত্থানের স্বপ্ন এখন জাদুঘরে।

সোমবার দুপুরে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন আর অর্জনে ঢাকা পড়ে গেছে। বিএনপির গণঅভ্যুত্থানের কথা তাদের দলের নেতাকর্মীদের চাঙ্গা করার কৌশল।’

Banglabid

বিএনপিকে দুর্বল না ভাবার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওবায়দুল কাদের বলেন, সাংগঠনিক ভাবে বিএনপি যতই এলোমেলো হোক না কেন, বিএনপি একটা বড় দল, তাদের জনসমর্থনকে দুর্বল ভাববেন না। তাদের এত দুর্বল ভাবার কারণ নেই। আওয়ামী লীগ বিরোধী, স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক সকল শক্তি ধানের শীষে ভোট দিবে।

আগামী নির্বাচনে তরুণ ও নারীরাই আওয়ামী লীগের প্রধান ভোটের উৎস হবে জানিয়ে তিনি বলেন, ১৮ বছরের তরুণ ও নারী ভোটাররাই আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় সুনিশ্চিত করবে।

“আওয়ামী লীগের সদস্য সংগ্রহের ক্ষেত্রে তরুণ পুরুষ ও নারী ভোটাররাই আমাদের টার্গেট হবে। আমাদের দেশে নারীদের সংখ্যা প্রায় অর্ধেক। এই অর্ধেক নারী গোষ্ঠীকে বাদ দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়।”

Reneta

বাংলাদেশের রেমিটেন্স কমেছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে অনুষ্ঠানে মাহবুব-উল আলম হানিফ বলেন, মিথ্যাচার বিএনপির নেতাদের পেশা, মিথ্যাচারের মাধ্যমে তারা রাজনীতি করছে।

“বিএনপি নেতাদের বলবো, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের রেমিটেন্স কত ছিল তা জাতির সামনে তুলে ধরুন, তাহলে জাতি জানতে পারবে আওয়ামী লীগ সরকারের সময়ে রেমিটেন্স কমেছে না বেড়েছে।”

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরগণঅভ্যুত্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT