চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির একমাত্র লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ছাড়া এখন আর কিছু ভাবছে না বিএনপি। নির্বাচনে চরমভাবে ব্যর্থ হওয়ার পর থেকে তাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর মুক্তি। যেকোনো উপায়ে তারা ৭৩ বছর বয়স্ক অসুস্থ এই রাজনীতিকের মুক্তি চায়।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সংবাদ সম্মেলনে এখন খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোনো কথা নেই। বিএনপির সভা-সমাবেশ, মানববন্ধন সর্বত্র শুধু একটিই দাবি-খালেদা জিয়ার মুক্তি। এর জন্য দলটি নমনীয়ও হচ্ছে অনেক ক্ষেত্রে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুতিও জানাচ্ছেন অনেক সময় অনেক নেতা। আবার তীব্র প্রতিবাদ ও হুমকি ধমকিও দিচ্ছেন অনেকে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে মিথ্যা-বানেরায়াট মামলায় কারাগারে পাঠিয়েছিলো। তারা জানতো, বেগম খালেদা জিয়া থাকলে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। খালেদা জিয়াকে বন্দি করে তারা সন্ত্রাসী নির্বাচনের মাধ্যমে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। এখন তো খালেদা জিয়াকে বন্দি রাখার প্রয়োজন নেই। এখন তাকে মুক্তি দিন।

মঈন খান বলেন: ২০১৪ সালে খালেদা জিয়ার নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিলো। এই নির্বাচন সেটা প্রমাণ করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপিক নিশ্চিহ্ন করতে চায়। তাই খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। কিন্তু বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।

প্রেসক্লাবে অপর এক মানববন্ধনে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন: সকল দলের ভেদাভেদ ভুলে রাস্তায় নেমে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা গণতন্ত্র ও ছাড়া খালেদা জিয়ার মুক্তি আসবে না।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া সরকার দলীয় বিচার ব্যবস্থায় সুবিচার পা‌বেন না । ওনাকে জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে এবং সকলের সম্মিলিত ভাবে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাহ‌লে তি‌নি মু‌ক্তি পা‌বেন।

সংগ্রাম ছাড়া উপায় নাই উল্লেখ ক‌রে‌ তি‌নি ব‌লেছেন, আজ মানুষেরা সম্মেলন করার অনুমতি পাচ্ছে না। তাই সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে রাস্তায় নামা ছাড়া গণতন্ত্র মুক্তি পা‌বে না।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানবন্ধন আয়োজন করা হয়।

ট্যাগ: খালেদা জিয়াজাফরউল্লাহবিএনপিমঈন খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলার পথ কঠিন হলেও দেশের মানুষের আস্থার প্রতিদান দেব: শেখ হাসিনা

পরবর্তী

অশোভন উদযাপন, ১২ ম্যাচ নিষেধাজ্ঞার মুখে বেল

পরবর্তী

অশোভন উদযাপন, ১২ ম্যাচ নিষেধাজ্ঞার মুখে বেল

আব্দুর রাজ্জাক

জামায়াত ছাড়লেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT