চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়তুল মোকাররমে হামলার শিকার চ্যানেল আইয়ের রিপোর্টার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল আই রিপোর্টার বায়তুল মোকাররমে হামলার শিকার, সাক্ষাৎকার নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চ্যানেল আইয়ের সিনিয়র স্টাফ রিপোর্টার শাকের আদনান।

শুক্রবার জুমার নামাজের পর এ সংঘর্ষের সময় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি আহত হন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার জুমার নামাজ শেষে মোদি বিরোধী স্লোগান দিয়ে মিছিল ও বিক্ষোভ শুরু হলে পুলিশ তাতে বাধা দেয়। এর পরিপ্রেক্ষিতে শুরু হয় সংঘর্ষ। এতে চ্যানেল আইয়ের রিপোর্টার শাকের আদনানসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

আহত সাংবাদিক শাকের আদনান বলেন: নামাজ শেষে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এতেও কাজ না হলে কাঁদানে গ্যাস ছোঁড়ে। এরপরই শুরু হয় সংঘর্ষ। এসময় অন্যান্য সংবাদকর্মীদের সাথে আমিও নিরাপদ আশ্রয়ের জন্য মসজিদের ভেতরে প্রবেশ করি। সেখানে একটি পক্ষ আমাকে আশ্রয় দেয়ার চেষ্টা করলেও অন্য একটি পক্ষ এসে হামলা করে। এতে আমি মারত্মক আহত হই।

এছাড়া একই ঘটনায় ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকা ছাড়াও চট্টগ্রামের হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভকারীরা রেলস্টেশনে হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এছাড়া তারা শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরালও ভাঙচুর করেছে।

অন্যদিকে হেফাজতের নেতাকর্মীরা মিছিল নিয়ে হাটহাজারী থানার দিকে এগুতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ প্রথমে টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ছোড়ে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলে। এ ঘটনায় একজন এএসপি আহত হয়েছেন বলে জানা গেছে।

ট্যাগ: মোদি বিরোধী বিক্ষোভসংঘর্ষস্বাধীনতার সুবর্ণজয়ন্তী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একদিনেই সড়কে ঝরে গেল এত প্রাণ!

পরবর্তী

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের কার্যকর ভূমিকা চান রাষ্ট্রপতি

পরবর্তী
বাংলাদেশের রাষ্ট্রপতি রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের ভূমিকা নিয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের কার্যকর ভূমিকা চান রাষ্ট্রপতি

টাঙ্গাইলে সংঘর্ষে আহত ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT