চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাড়তি চেষ্টা’য় সফল মোস্তাফিজ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:৩৭ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজের সফলতা নিয়ে সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেই দাপট আর সেই কাটারের দেখা নেই অনেক দিন হলো। অস্ট্রেলিয়া সিরিজে প্রথম ম্যাচেও বিবর্ণ ছিলেন। দ্বিতীয় টেস্টে এখন পর্যন্ত তিন উইকেট পেয়েছেন। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মোস্তাফিজ জানালেন, এদিন মাঠে নামার আগে বাড়তি চেষ্টার তাগিদ দেয়া হয়েছিল তাকে।

‘একটু বেশি চেষ্টা করতে বলা হয়েছিল। জায়গা ঠিক ছিলো। সকালে কোচ-মুশফিক ভাই, সবার অন্য রকম একটা কথা ছিলো। কিচ্ছু না হোক, উইকেট বার করতে পারি কিনা আমাদের সেই চেষ্টা ছিল।’ বলছিলেন মোস্তাফিজ।

ফিজ এদিন হালকা বাউন্সারে শতক তুলে নেয়া ওয়ার্নারকে ফেরান।  মাঝে মাঝেই তাকে বাউন্সার ছুঁড়তে দেখা গেছে।

দিন শেষে বললেন এখন বাউন্সারে মন দেয়ার চেষ্টা করছেন, ‘আমি সাধারণত বাউন্সার কম মারি। এখন চেষ্টা করছি ওভারে দুই-একটা বাউন্সার ভালো জায়গায় করতে। তাহলে ব্যাটসম্যানের জন্য অসুবিধা, আমার জন্য ভালো।’

গত বছর জুলাইতে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যেয়ে ইনজুরিতে পড়েন কাটার মাস্টার। এরপর আগস্টে ফোর্টিয়াস ক্লিনিকের অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস তার কাঁধে অস্ত্রোপচার করেন। এর ভেতর বাংলাদেশ দলে পেসারদের কোচ হয়ে আসেন কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। মোস্তাফিজকে ইনজুরি মুক্ত রাখতে তার বোলিংয়ে কিছু পরিবর্তন আনার চেষ্টা করছেন তিনি।

মোস্তাফিজ বললেন, ‘আমি অল্প কয়েকদিন প্র্যাকটিস করেছি। এখনো ওইভাবে নতুন কিছু শেখা হয়নি।’

Reneta

ছবি: সাকিব উল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT