চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাস্কেটবলে যোগ দিচ্ছি’: ফিফাকে খোঁচা নেইমারের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

২০২০ সালের ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের বর্ষসেরা তিন খেলোয়াড়ের তালিকায় জায়গা হয়নি পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলা ফরোয়ার্ড নেইমারের। সেরা তিনে জায়গা হয়েছে বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি, বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর।

ফিফা বেস্ট অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় ঠাই হলেও সেরা তিনে নেইমারের জায়গা না হওয়াটা ভীষণ রকম অদ্ভুতুড়ে! পিএসজি ইউরোপ সেরা হতে পারলে এবারের বর্ষসেরার পুরস্কার ব্রাজিলিয়ান তারকার হাতেই উঠতো এমনটা যখন ভাবা হচ্ছিলো সেখানে তাকে ঠেলে জায়গা পেয়েছেন মেসি-রোনালদো!

বায়ার্নকে ট্রেবল জেতানোয় লেভান্ডোভস্কির ফিফার বর্ষসেরা হওয়াটা অনেকখানিই নিশ্চিত। সেই লেভান্ডোভস্কির দলের কাছেই কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে উড়ে যাওয়া বার্সা তারকা মেসি ও সেমিতে উঠতে ব্যর্থ হওয়া জুভেন্টাস ফরোয়ার্ড রোনালদোর কিভাবে সেরা তিনে জায়গা হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। জুভেন্টাস তাও সিরি আ জিতেছে, আর ২০০৮ সালের পর পুরো একটা মৌসুম শিরোপা ছাড়া শেষ হয়েছে বার্সার। অথচ লিগ শিরোপা জয়সহ পিএসজিকে ফাইনালে তুলেও অপাংক্তেয় হয়ে রইলেন নেইমার।

Banglabid

সেরা তিনে নিজের নাম না দেখে তাই স্বাভাবিকভাবেই খেপেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নাম উচ্চারণ না করেও টুইটারে ফিফাকে সোজাসাপ্টা খোঁচাও মেরেছেন বিশ্বের দামী ফুটবলার, ‘টেনিসে যেহেতু কিছু করতে পারলাম না, তাই আমি বাস্কেটবলে যোগ দিলাম!’

এর ছয় মিনিট পর পাল্টা টুইটে নেইমার আবারও লিখেছেন, ‘এখন বাস্কেটবলও ছেড়ে দিয়েছি, এখন থেকে আমি গেমার!’

অন্যদিকে সেরা তিনের তালিকায় ছেলের নাম না দেখে তাকে ইনস্টাগ্রামে সান্ত্বনা জানিয়েছেন নেইমার সিনিয়র, ‘আমাদের কাছে তুমি সেরা দল, সেরা লিগ আর বিশ্বের সেরা ফুটবলার।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিফিফা বেস্ট অ্যাওয়ার্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিক্ষোভে উস্কানির অভিযোগে ইরানে সাংবাদিকের ফাঁসি কার্যকর

পরবর্তী

দর্শক সাড়ায় অভিভূত টিম ‘বিশ্বসুন্দরী’

পরবর্তী

দর্শক সাড়ায় অভিভূত টিম ‘বিশ্বসুন্দরী’

করোনাভাইরাসের মারাত্মক ধরণের সাথে পাঁচটি নতুন জিনের সম্পর্ক

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT