চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসার গ্যারেজে লুকিয়ে রাখা বিলাসবহুল গাড়ি আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৭
অর্থনীতি
A A
বিলাসবহুল গাড়ি গ্যারেজে লুকানো অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মিরপুর এলাকার একটি বাসার গ্যারেজে লুকিয়ে রাখা একটি মার্সিডিজ ‘এস ক্লাস’ গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে গাড়িটি আটক করা হয়।

মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার ২৩১ নম্বর বাড়ী ‘গ্লোরিয়াস মর্তুজা’র বি-১ গ্যারেজ হতে সিলভার কালারের বিলাসবহুল মার্সিডিজ গাড়িটি আটক করে শুল্ক গোয়েন্দার দল।

প্রযোজ্য শুল্ক করাদিসহ গাড়ীটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। আটককৃত গাড়িটিতে কোন নম্বরপ্লেট সংযুক্ত ছিল না। আইনগত প্রক্রিয়া শেষে জড়িতদের বিরুদ্ধে দি কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা।

আটক করা গাড়িটি: Mercedes S-Class, চেসিস নং: WDB2201652A224483, ইঞ্জিন নং-11294431036680, মডেল: S- Class, তৈরির সন: 2002, ইঞ্জিন ক্যাপাসিটি: 3200 CC, রং: Silver, কান্ট্রি অব অরিজিন- Germany.

গাড়িটির চেসিস নম্বর পরীক্ষা করে দেখা যায়, এটি ২০১০ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে কারনেট ডি প্যাসেজ সুবিধায় আনা হয়।

কাস্টম হাউস চট্টগ্রামের কারনেট সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় দেখা যায় এই গাড়ীর মালিক যুক্তরাজ্য প্রবাসী জনৈক হোসেইন সোলায়মান, পাসপোর্ট নং: 094105533, বাসস্থান: Broxbourn House, Empson Street, London, E3-32S, UK।গ্যারেজে লুকানো বিলাসবহুল গাড়ি, বাংলাদেশি সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি গত ০২ মে ২০১০ তারিখে Carnet No-CCX-502139 এর মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে ০৩ (তিন) মাসের মধ্যে পুন:রপ্তানির শর্তে এই গাড়িটি শুল্কমুক্ত সুবিধায় খালাস নিয়েছিলেন।

গাড়িটি দীর্ঘদিন যাবত এই গ্যারেজে ছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, গত দুই বছর যাবত শুল্ক গোয়েন্দার  চলমান অবৈধ বিলাসবহুল গাড়ি আটকের অভিযানের নজরদারি এড়াতে গাড়িটি লুকিয়ে রাখা হয়।

ট্যাগ: গাড়ি আটকমার্সিডিজশুল্ক গোয়েন্দা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাইকেল জ্যাকসনের কন্যার গডফাদার ‘হোম অ্যালোন’ তারকা!

পরবর্তী

রোনালদোর আপিল খারিজ, নিষেধাজ্ঞা বহাল

পরবর্তী
রোনালদোকে লাল কার্ড দেখানোর সময় ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর আপিল খারিজ, নিষেধাজ্ঞা বহাল

রিয়া সেন

বিয়ে করছেন রিয়া সেন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT