চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা নয়, নজরে ক্লপ- আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অনেক দলই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। তবুও মঙ্গলবার রাতে ইউরোপজুড়ে বেশকিছু উত্তেজক ম্যাচ থাকছে। এদিন থাকা আটটি ম্যাচের মধ্যে সবচেয়ে হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে লিভারপুল বনাম নাপোলি ম্যাচ।

প্রিমিয়ার লিগে শীর্ষে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ভাগ্য সরু সুতোয় ঝুলে আছে ইয়ুর্গেন ক্লপের দলের। কার্লো আনচেলত্তির দল যেখানে ড্র করলেও নকআউটে চলে যাবে, সেখানে লিভারপুলকে এই ম্যাচ জিততেই হবে।

শুধু যে জিতলেই হবে তাও না। মোহামেদ সালাহ-ফিরমিনোদের তাকিয়ে থাকতে হবে গ্রুপের আরেক ম্যাচ পিএসজি ও রেডস্টার বেলগ্রেডের দিকেও। অথবা নিজেদের নাপোলিকে হারাতে হবে অনেক বড় ব্যবধানে।

Banglabid

লিভারপুল ১-০ গোলে জিতলে কোনো জটিলতা নেই। কিন্তু বিপদ হবে গোল খেয়ে বসলে। সেক্ষেত্রে ব্যবধান হতে হবে ন্যূনতম দুই গোলের। নয়তো গতবারের ফাইনালিস্টদের এবার গ্রুপ পর্বেই দর্শক বনে যেতে হবে।

পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ’সি’তে শীর্ষে নাপলি। দুই নম্বরে থাকা পিএসজি পয়েন্ট পাঁচ ম্যাচে আট। সমানসংখ্যক ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তিননম্বরে লিভারপুল। নেইমার-এমবাপে-কাভানিদের পিএসজি নকআউটে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ, রেডস্টারকে কোনোমতে হারালেই চলবে তাদের। আর লিভারপুল যদি নাপোলির বিপক্ষে জিততে না পারে, তাহলে ড্র করলেই নকআউটে ফরাসি জায়ান্টরা।

বার্সেলোনা আগেই নকআউট চলে যাওয়ায় কোচ আর্নেস্টো ভালভার্দের সামনে সুযোগ তরুণ ফুটবলারদের দেখে নেয়ার। কিন্তু তাদের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পারের কাছে ম্যাচটি গুরুত্বপূর্ণ।

Reneta

সমীকরণ সহজ। মঙ্গলবার রাতে গ্রুপের শেষ ম্যাচের পর ইন্টার মিলাল ও টটেনহ্যামের যার পয়েন্ট বেশি থাকবে, সেই দলই চলে যাবে নকআউটে। দুই দলই দাঁড়িয়ে আছে ৭ পয়েন্টে। আইন্দোভেন পাঁচ ম্যাচে জোগার করেছে মাত্র এক পয়েন্ট। ঘরের মাঠে ইন্টারের প্রতিপক্ষ সে তুলনায় তাই সহজ। তবে হ্যারি কেনদের চ্যালেঞ্জ বার্সেলোনাকে হারানো।

রাতে অন্য ম্যাচে মাঠে নামবে মোনাকো-বরুসিয়া ডর্টমুন্ড, অ্যাটলেটিকো মাদ্রিদ-ব্রুজ, গ্যালাতসারে-পোর্তো ও শালকে জিরোফোর-লোকেটিভ মস্কো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগটটেনহ্যামনাপলিবার্সেলোনালিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজ খালেদা জিয়ার নির্বাচন করতে পারা না পারার রায়

পরবর্তী

৩০০ আসনে ১৮৪১ প্রার্থী

পরবর্তী
নির্বাচন-প্রার্থী-বাম গণতান্ত্রিক জোট

৩০০ আসনে ১৮৪১ প্রার্থী

খালেদা জিয়া-জামিন আবেদন

খালেদার মনোনয়ন নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি, চলছে উদ্ধার অভিযান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

ছেলে-মেয়ে ও স্ত্রীসহ রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার, পুলিশ যা বলছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT